ঘোড়াঘাটে র‍্যাবের হাতে মাদক ব্যবসায়ী আটক

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

সারাবাংলা

দিনাজপুরের ঘোড়াঘাটে মাদকবিরোধী বিশেষ অভিযানে এক মাদক ব্যবসায়ী আটক সহ তার বাড়ি থেকে ৬০০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করেছে

2026-07-15T16:11:54+00:00
2026-07-15T16:11:54+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ঘোড়াঘাটে র‍্যাবের হাতে মাদক ব্যবসায়ী আটক
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৪:১১ পিএম   (ভিজিট : ৩০)
ঘোড়াঘাটে র‍্যাবের হাতে মাদক ব্যবসায়ী আটক
X

ঘোড়াঘাটে র‍্যাবের হাতে মাদক ব্যবসায়ী আটক

দিনাজপুরের ঘোড়াঘাটে মাদকবিরোধী বিশেষ অভিযানে এক মাদক ব্যবসায়ী আটক সহ তার বাড়ি থেকে ৬০০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৩)। 

আটক ইকবাল হোসেন( ৪৩) উপজেলার সিংড়া ইউনিয়নের দক্ষিণ দেবীপুর গ্রামের ইমান আলীর ছেলে। তিনি মাদক কারবারির সঙ্গে জড়িত ছিলেন বলে জানা গেছে। 

বুধবার (১৫ জুলাই) সকালে র‍্যাব-১৩ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

র‍্যাব জানায়, মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে র‍্যাব-১৩, দিনাজপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নুরপুর এলাকায় অভিযান পরিচালনা করে। 

এসময় ইকবাল হোসেনের বাড়িতে তল্লাশি চালিয়ে ৬০০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দসহ তাকে আটক করা হয়।  এ ব্যাপারে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy