বাঁশখালীতে বন্যার্তদের মাঝে আনোয়ার ফাউন্ডেশনের নগদ অর্থ ও ত্রাণ বিতরণ

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাবাংলা

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বন্যাকবলিত শেখেরখীল ইউনিয়নে হাজী আনোয়ার ইসলাম (প্রকাশ বদ কোম্পানি) ফাউন্ডেশনের উদ্যোগে দেড় হাজারের বেশি বন্যার্তদের

2026-07-15T17:26:17+00:00
2026-07-15T17:26:17+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
বাঁশখালীতে বন্যার্তদের মাঝে আনোয়ার ফাউন্ডেশনের নগদ অর্থ ও ত্রাণ বিতরণ
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৫:২৬ পিএম   (ভিজিট : ৩৬)
বাঁশখালীতে বন্যার্তদের মাঝে আনোয়ার ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ
X

বাঁশখালীতে বন্যার্তদের মাঝে আনোয়ার ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বন্যাকবলিত শেখেরখীল ইউনিয়নে হাজী আনোয়ার ইসলাম (প্রকাশ বদ কোম্পানি) ফাউন্ডেশনের উদ্যোগে দেড় হাজারের বেশি বন্যার্তদের মাঝে নগদ অর্থ ও ত্রাণ বিতরণ করা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) সকাল ১১টায় উপজেলার শেখেরখীলের ফাঁড়িরমুখ এলাকায় বন্যার্তদের মাঝে এসব ত্রাণ বিতরণ করা হয়। পরে দেড় হাজারের বেশি বানভাসি মানুষের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হয়।

ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, বাঁশখালীর শেখেরখীলে বন্যাকবলিত দেড় হাজারের বেশি মানুষের জন্য শুকনো খাবার, চাল, ডাল, পেঁয়াজ, তেল, আলু ও ওষুধসহ প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়। 

আনোয়ার ইসলাম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আব্দু শুক্কুর কোম্পানি বলেন, 'বাঁশখালীর ইতিহাসে এরকম বন্যা আগে হয়নি। এই ভয়াবহ বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শেখেরখীল। বন্যার শুরু থেকে আমরা নগদ ও খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছি। ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা এতই যে আমরা ফাউন্ডেশনের পক্ষে আরও দেড় হাজার মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছি। আমাদের এই সহযোগিতা সব সময়ের জন্য অব্যাহত থাকবে।'





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy