কোনাবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের পৃথক চার অভিযান

কোনাবাড়ী (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের কোনাবাড়ী এলাকায় গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে পৃথক চারটি অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৫ জুলাই)

2026-07-15T20:40:00+00:00
2026-07-15T20:40:00+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
কোনাবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের পৃথক চার অভিযান
কোনাবাড়ী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৮:৪০ পিএম   (ভিজিট : ৩০)
কোনাবাড়ীতে ভ্রাম্যমাণ আদালত
X

কোনাবাড়ীতে ভ্রাম্যমাণ আদালত

গাজীপুরের কোনাবাড়ী এলাকায় গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে পৃথক চারটি অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৫ জুলাই) সকাল থেকে বিকাল পর্যন্ত পরিচালিত এই অভিযানে বিভিন্ন অনিয়ম ও লাইসেন্স না থাকার অভিযোগে চার প্রতিষ্ঠানকে সর্বমোট ২ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানটির নেতৃত্ব দেন গাজীপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সালেহুর রহমান।
আদালত সূত্রে জানা যায়, বুধবার সকালে প্রথমে কোনাবাড়ীর আমবাগ এলাকায় এস আর  কসমেটিক্স কারখানায় অভিযান চালানো হয়। কারখানার প্রয়োজনীয় অনুমোদনের  কাগজপত্র না থাকায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

​এরপর কোনাবাড়ী কলেজ গেট এলাকায় অবস্থিত তাজমহল হাসপাতালে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। প্রয়োজনীয় লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হওয়া ও বিভিন্ন অনিয়মের অভিযোগে হাসপাতাল কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সময় প্রতিষ্ঠানটির নিজস্ব ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে আরও ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মেডিকেল প্র্যাকটিস এবং প্রাইভেট ক্লিনিক ও ল্যাবরেটরিজ অধ্যাদেশ ১৯৮২ আইন অনুযায়ী হাসপাতালের মেহেদী হাসান নামের এক কর্মকর্তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

​দুপুরের দিকে কোনাবাড়ী এলাকার, গাজীপুর ফিড নামের একটি প্রাণী খাদ্য উৎপাদন কারখানায় অভিযান চালানো হয়। প্রয়োজনীয় অনুমোদন না থাকা এবং ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’ লঙ্ঘন করার অপরাধে কারখানাটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

​সর্বশেষ  কোনাবাড়ীর নছের মার্কেট এলাকার ইনটেক কাপড়ের দোকানে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালত । কাপড় পরিমাপের মিটার স্কেলে বিএসটিআই-এর অনুমোদন না থাকায় সিকদার ইন্টারপ্রাইজের মালিক স্বপন শিকদারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং সতর্কবার্তা দেওয়া হয়।

​অভিযান পরিচালনাকারী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সালেহুর রহমান জানান, লাইসেন্সবিহীন প্রতিষ্ঠান ও জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ অনিয়মের বিরুদ্ধে জেলা প্রশাসনের এ ধরনের কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy