প্রকাশ: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৮:৪৪ পিএম (ভিজিট : ২৮)

X
ভ্রাম্যমাণ আদালতে জেল জরিমানা
নড়াইলের লোহাগড়া পৌরসভার গোপিনাথপুর ব্যাপারীপাড়ায় ইয়াবা ট্যাবলেট বিক্রি ও সেবনের অপরাধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দুইজনকে বিভিন্ন মেয়াদে জেল ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
আজ বুধবার (১৫ জুলাই) লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
আদালত সূত্রে জানা যায়, ইয়াবা বিক্রির দায়ে মোঃ তরিকুল গোলদারকে (২৩) ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়। সে লোহাগড়া থানার গোপীনাথপুর গ্রামের বেপারীপাড়ার মোঃ সিদ্দিক গোলদারের ছেলে।
অন্যদিকে ইয়াবা সেবনের দায়ে মোঃ রেজুয়ান শেখকে (৩০) ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়। সে একই থানার পাচুরিয়া গ্রামের মোঃ রবিউল শেখের ছেলে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার গণমাধ্যমকর্মীদের বিষয়টি নিশ্চিত করেছেন।