প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ৩:১৯ পিএম (ভিজিট : ৩৪)

X
ছবি: প্রতিনিধি
শরীয়তপুরের গোসাইরহাটে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ সাথে খাদ্য বিতরণ করেছে বাংলাদেশ কোস্টগার্ড।
বৃহস্পতিবার (১৬ জুলাই) কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার রাফায়েল মনোয়ার এ তথ্য জানান।
তিনি বলেন, বাংলাদেশ কোস্টগার্ড তার সূচনালগ্ন থেকে উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের বিভিন্ন প্রয়োজনে এগিয়ে এসেছে। দুঃস্থ ও নিম্ন আয়ের মানুষদের বিভিন্ন সময় মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও খাদ্য সামগ্রী বিতরণ করে আসছে কোস্ট গার্ড।
রাফায়েল মনোয়ার বলেন, এরই ধারাবাহিকতায় কোস্ট গার্ড বেইসের ব্যবস্থাপনায় গোসারইরহাট উপজেলার কুচাইপট্টি ইউনিয়ন পরিষদের মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়। উক্ত মেডিকেল ক্যাম্পেইনে ৪৩০ জন অসহায়, গরীব, দুঃস্থ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা এবং প্রয়োজনীয় ঔষধ সামগ্রীর সাথে ২০০ জনকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।