কলমাকান্দায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি

সারাবাংলা

‘জুলাই শহীদ দিবস-২০২৬’ পালন উপলক্ষে নেত্রকোনার কলমাকান্দায় জুলাই শহীদদের আত্মত্যাগের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার

2026-07-16T15:34:50+00:00
2026-07-16T15:34:50+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
কলমাকান্দায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ৩:৩৪ পিএম   (ভিজিট : ৩৭)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

‘জুলাই শহীদ দিবস-২০২৬’ পালন উপলক্ষে নেত্রকোনার কলমাকান্দায় জুলাই শহীদদের আত্মত্যাগের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কনফারেন্স রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. মিকাইল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ আল মামুন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবুল হাসেম, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক আহমেদ শফি, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী চাঁন মিয়া, চেয়ারম্যান ওবাইদুল হক পাঠান, কলমাকান্দা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ওবাইদুল হক পাঠান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম, আহত জুলাই যোদ্ধা জহিরুল ইসলাম মামুন ও আকাশ।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন জুলাই শহীদ আহাদুনের বাবা-মা, শহীদ মেহেদী হাসানের মা, শহীদ পরিবারের সদস্যবৃন্দ, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং সুধীজন।

সভায় বক্তারা জুলাই শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের আদর্শ ধারণ করে বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে আহত জুলাই যোদ্ধাদের যথাযথ সম্মান ও পুনর্বাসন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

আলোচনা শেষে জুলাই শহীদদের রুহের মাগফিরাত কামনা এবং দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy