প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ৩:৫০ পিএম (ভিজিট : ৫৪)

X
ছবি: প্রতিনিধি
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই শহিদ দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে উপজেলার সহকারী কমিশনার ভূমি অনিন্দাতা রাণী ভৌমিকের সভাপতিত্বে উপজেলার হল রুমে এ কর্মসূচি শুরু হয়।
এতে বক্তব্য রাখেন ওসি আমিনুল ইসলাম, বিএনপির আহবায়ক শাহাজাহান আকন্দ, সদস্য সচিব লুৎফর রহমান, যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান, ইউপি চেয়ারম্যান রুকনুজ্জামান, সাংবাদিক গোলাম রব্বানী-টিটু,জুলাই যোদ্বা জাহাঙ্গির সহ শহিদ শাহাদাতের মা ও অন্যান্য শহিদ/আহত পরিবারের আত্বীয়রা।
বক্তারা ২০২৪ সালের ভয়াবহ জুলাই/আগস্ট স্বরণ করে শহিদদের শ্রদ্বা জানিয়ে আত্মার মাগফেরাত এবং আহততের সুস্ততা কামনা করে জুলাই সকলকে এক্যবদ্ধ হয়ে ধারন করে সামনে এগিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন। ফ্যাসিস্ট হাসিনা সরকারের কঠোর বিচার বাস্তবায়নের দাবি করে হত্যাকান্ডের সাথে ধরাছোঁয়ার বাইরে থাকা জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়ে সকলের সহযোগিতায় দেশকে এগিয়ে নেওয়ার আহবান রাখেন বক্তারা। পরে আহত ও শহিদদের স্বরণে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।