শাল্লায় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘জুলাই শহীদ দিবস’ পালিত

​শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’উপজেলা পরিষদের কনফারেন্স রুমে দিবসটি পালিত হয়েছে।

2026-07-16T17:53:23+00:00
2026-07-16T17:53:23+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
শাল্লায় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘জুলাই শহীদ দিবস’ পালিত
​শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ৫:৫৩ পিএম   (ভিজিট : ২০)
‘জুলাই শহীদ দিবস’ পালিত
X

‘জুলাই শহীদ দিবস’ পালিত

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’উপজেলা পরিষদের কনফারেন্স রুমে দিবসটি পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ ১৬ জুলাই বৃহস্পতিবার সকাল ১১:০০ ঘটিকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়।

​শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিয়াস চন্দ্র দাসের সভাপতিত্বে ও প্রধান অতিথি হিসেবে উপস্থিতিতে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জুলাই বিপ্লবের সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে তাদের মহান ত্যাগের কথা স্মরণ করা হয়।

​উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিয়াস চন্দ্র দাস বলেন, শহীদদের আত্মত্যাগ আমাদের প্রেরণার উৎস। তাদের স্বপ্ন ও আদর্শকে বুকে ধারণ করে একটি বৈষম্যহীন ও সমৃদ্ধশালী উপজেলা গঠনে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

​তিনি আরও বলেন, দিবসটি উপলক্ষে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে রচনা প্রতিযোগিতা ও কিছু আলোচনার বিষয়  আছে। শাল্লা এলাকার যেসব বীর সন্তান জুলাই আন্দোলনে আহত ও শহীদ হয়েছেন, আমরা ইতিপূর্বেই তাদের নাম গেজেট করেছি । এছাড়া অবশিষ্ট আরও দুই-একটি নাম গেজেটের বাকি রয়েছে আমরা বেশ আগেই পাঠিয়েছি  এবং মন্ত্রণালয় আছে,যে অংশটা  গেজেটের বাকি  রইছে  শীঘ্রই  আমরা পেয়ে যাব। 

​কৃষি ও স্থানীয় উন্নয়ন প্রসঙ্গে ইউএনও জানান, ঘুমিয়াগাঁও ব্লকে আমাদের প্রাথমিক উন্নয়নমূলক কাজ চলছে। প্রকৃত কৃষকদের সহায়তার লক্ষ্যে মাঠ পর্যায়ে কৃষি সহকারীদের মাধ্যমে বিশেষ অগ্রাধিকার (প্রায়োরুটি) তালিকা তৈরির কাজ চলছে, যা আমরা ইতোমধ্যে সরকারকে অবহিত করেছি। আমি আপনাদের বিনীত অনুরোধ জানাব—মাঠ পর্যায়ে আমাদের কৃষি সহকারীরা যখন তথ্য সংগ্রহ করতে যাবেন, তখন আপনারা তাদের সর্বাত্মক সহযোগিতা করবেন। আমাদের লক্ষ্য, শাল্লার একটি প্রকৃত কৃষকও যেন এই তালিকা থেকে বাদ না পড়েন।
​অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং জনপ্রতিনিধিসহ বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ অংশ নেন। সভায় উপস্থিত ছিলেন শাল্লা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা  বুলবুল আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা শুভ জিৎ রায়, সমবায় অফিসার আব্দুল মুহিত। শাল্লা থানা  এস আই  রহিম, ​শাল্লা উপজেলা বিএনপির আহবায়ক সিরাজুল ইসলাম, বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, যুবদলের ভারপ্রাপ্ত   আহ্বায়ক  আব্দুর রাজ্জাক, কৃষক  দলের সিনিয়র আহ্বায়ক  রফিকুল ইসলাম, যুব দলের সিনিয়র সদস্য সচিব   রুবেল আহমেদ দুলাল, রুমান আহমেদ যুগ্ন আহবায়ক উপজেলা ছাত্র দল,   মাওলানা নাজমুল ইসলাম জাহিদ,  সভাপতি পদপ্রার্থী  শাকিল আহমেদ উপজেলা ছাত্রদল। 

​নারী ক্ষমতায়ন ও স্থানীয় উন্নয়নে অবদান রাখা ইউনিয়ন পরিষদের মহিলা সদস্যাবৃন্দ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, স্থানীয় গণমাধ্যমকর্মী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ। 
​আলোচনা সভায় অন্যান্য বক্তারাও শহীদদের স্মরণে ও দেশের অগ্রগতিতে নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ অবদান রাখার প্রত্যয় ব্যক্ত করেন। জুলাই আন্দোলনের সকল বীর শহীদদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে এক মিনিট নিরবতা পালন করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy