ভালুকায় কৃষক কার্ডের নিবন্ধন শুরু, মিলবে সরকারি সব কৃষিসেবা

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

সারাবাংলা

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ময়মনসিংহের ভালুকায় কৃষক কার্ড বিতরণের লক্ষ্যে কৃষকদের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু

2026-07-16T18:05:03+00:00
2026-07-16T18:05:03+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভালুকায় কৃষক কার্ডের নিবন্ধন শুরু, মিলবে সরকারি সব কৃষিসেবা
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ৬:০৫ পিএম   (ভিজিট : ১৩৯)
কৃষক কার্ডের নিবন্ধন
X

কৃষক কার্ডের নিবন্ধন

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ময়মনসিংহের ভালুকায় কৃষক কার্ড বিতরণের লক্ষ্যে কৃষকদের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। 

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে উপজেলার রাজৈ ইউনিয়নের চান্দাব ব্লকে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। আগামী ৪ আগস্ট পর্যন্ত তথ্য সংগ্রহ চলবে।

উপজেলা কৃষি অফিসের আয়োজিত এ কার্যক্রমে উপস্থিত ছিলেন রাজৈ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আনোয়ার উদ্দিন, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা কামরুন্নাহার মিতু, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহানাজ পারভীন, উপসহকারী কৃষি কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, কৃষক কার্ডের মাধ্যমে কৃষকদের একটি সমন্বিত ডিজিটাল পরিচয় তৈরি হবে। এর মাধ্যমে ন্যায্যমূল্যে কৃষি উপকরণ, সরকারি ভর্তুকি ও প্রণোদনা, সহজ শর্তে কৃষিঋণ, কৃষি যন্ত্রপাতি, সেচ সুবিধা, কৃষি বীমা, কৃষিপণ্যের বাজার সুবিধা, প্রশিক্ষণ এবং মোবাইলে আবহাওয়া, বাজার ও ফসলের রোগবালাই সংক্রান্ত তথ্য পাওয়া যাবে। ফসল চাষির পাশাপাশি মৎস্যচাষি, প্রাণিসম্পদ ও দুগ্ধ খামারিরাও এ সুবিধার আওতায় আসবেন।

স্থানীয় কৃষকেরা বলেন, কৃষক কার্ড চালু হলে সরকারি কৃষিসেবা আরও সহজে ও স্বচ্ছভাবে পাওয়া যাবে। এতে প্রকৃত কৃষকেরা সরাসরি উপকৃত হবেন বলে তারা আশা করছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা নুসরাত জামান বলেন, “কৃষক কার্ডের মাধ্যমে কৃষকের ডিজিটাল পরিচয় তৈরি হবে। ফলে সরকারি কৃষি সহায়তা ও বিভিন্ন সুযোগ-সুবিধা প্রকৃত কৃষকের কাছে দ্রুত ও সমানভাবে পৌঁছে দেওয়া সম্ভব হবে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফিরোজ হোসেন বলেন, “কৃষক কার্ড কার্যক্রম কৃষি সেবাকে আরও আধুনিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করবে। ওই ব্লকের সব কৃষককে এ কার্যক্রমে অংশ নিয়ে সঠিক তথ্য দেওয়ার আহ্বান জানান তিনি।”

উপজেলা কৃষি অফিস সূত্রে আরও জানা যায়, চান্দাব ব্লকের মোট জনসংখ্যা ৮ হাজার ৫৭০ জন, যার মধ্যে পুরুষ ৪ হাজার ৩৭০ এবং নারী ৪ হাজার ২০০ জন। ব্লকটির আয়তন ১ হাজার ৩৬ হেক্টর এবং আবাদি জমি ৭০০ হেক্টর। আর ভালুকা উপজেলায় মোট কৃষকের সংখ্যা ৭৩ হাজার ৯৭৩ জন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy