কুড়িগ্রামে স্বেচ্ছাসেবক দলের খাবার পানি বিতরণ

কুড়িগ্রাম প্রতিনিধি

সারাবাংলা

কুড়িগ্রামে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব উপলক্ষে পথচারী ভক্তবৃন্দের সেবায় তাদের মাঝে বিনামূল্যে বিশুদ্ধ খাবার পানি বিতরণ

2026-07-17T13:21:48+00:00
2026-07-17T13:21:48+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
কুড়িগ্রামে স্বেচ্ছাসেবক দলের খাবার পানি বিতরণ
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ১:২১ পিএম   (ভিজিট : ৫২)
ছবি : প্রতিনিধি
X

ছবি : প্রতিনিধি

কুড়িগ্রামে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব উপলক্ষে পথচারী ভক্তবৃন্দের সেবায় তাদের মাঝে বিনামূল্যে বিশুদ্ধ খাবার পানি বিতরণ করেছে জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। 

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে শাপলা চত্বরে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে রথযাত্রায় অংশ নেওয়া সকল পথচারী ভক্তবৃন্দের মধ্যে এই খাবার পানি বিতরণ করেন তারা। 

খাবার পানি বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সংগ্রামী সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ সোহেল, কুড়িগ্রাম জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরমান হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফ হোসেন কাজল, যুগ্ম আহবায়ক ফেরদৌস হোসেন, যুগ্ম আহবায়ক রোকনুজ্জামান রোকন, সদস্য সচিব ইদ্রিস আলী, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মমিনুল ইসলাম মমিন, যুগ্ম আহবায়ক তুহিন আশরাফ প্রমুখ।

এসময় নেতাকর্মীরা জানান, মানবতার সেবায় আগামীতেও বিনামূল্যে এই বিশুদ্ধ খাবার পানি বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy