চুনারুঘাটে ৩ ব্যবসায়ীকে ১১ হাজার টাকা জরিমানা

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

হবিগঞ্জের চুনারুঘাট পৌর বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩ ব্যবসায়ীকে ১১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (১৬

2026-07-17T15:37:18+00:00
2026-07-17T15:37:18+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
চুনারুঘাটে ৩ ব্যবসায়ীকে ১১ হাজার টাকা জরিমানা
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ৩:৩৭ পিএম   (ভিজিট : ২২)
ছবি : প্রতিনিধি
X

ছবি : প্রতিনিধি

হবিগঞ্জের চুনারুঘাট পৌর বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩ ব্যবসায়ীকে ১১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরীর নেতৃত্বে এ অভিযান চালানো হয়। বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে চুনারুঘাট থানা-পুলিশের সহায়তায় পৌর বাজারে তদারকি অভিযান শুরু হয়। এ সময় দোকানে মূল্যতালিকা না থাকা, তালিকার চেয়ে বেশি দামে পণ্য বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ মালামাল রাখার দায়ে ৩ ব্যবসায়ীকে দণ্ড দেওয়া হয়। 

এর মধ্যে মন্টি রায়কে ৩ হাজার টাকা এবং মো. মোস্তফা ও মো. আবদুল কাইয়ুমের প্রত্যেককে ৪ হাজার টাকা করে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে ২ বস্তা মেয়াদোত্তীর্ণ মসলা জব্দ করা হয়েছে। 

ইউএনও গালিব চৌধুরী জানান, ব্যবসায়ীদের দোকানে মূল্যতালিকা যথাযথভাবে না থাকা এবং খরিদ্দারের কাছ থেকে বাড়তি দাম নেওয়ার প্রমাণ পাওয়া গেছে। জনস্বার্থে এবং বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে এই ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy