রাষ্ট্রপতির ঐচ্ছিক তহবিল থেকে পাবনা সদর উপজেলার কবরস্থানের উন্নয়নে চেক প্রদান

স্টাফ রিপোর্টার, পাবনা

সারাবাংলা

মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ঐচ্ছিক তহবিল থেকে পাবনা সদর উপজেলার একটি কবরস্থানের উন্নয়ন কাজের জন্য আর্থিক অনুদান প্রদান

2026-07-17T15:46:11+00:00
2026-07-17T15:46:11+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
রাষ্ট্রপতির ঐচ্ছিক তহবিল থেকে পাবনা সদর উপজেলার কবরস্থানের উন্নয়নে চেক প্রদান
স্টাফ রিপোর্টার, পাবনা
প্রকাশ: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ৩:৪৬ পিএম   (ভিজিট : ৩৬)
ছবি : প্রতিনিধি
X

ছবি : প্রতিনিধি

মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ঐচ্ছিক তহবিল থেকে পাবনা সদর উপজেলার একটি কবরস্থানের উন্নয়ন কাজের জন্য আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

শুক্রবার জুমার নামাজের সময়ে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে মহামান্য রাষ্ট্রপতির পক্ষে অনুদানের চেক হস্তান্তর করেন সাংবাদিক ও মানবাধিকার কর্মী কামাল আহমেদ সিদ্দিকী।

অনুদানের চেক গ্রহণ করেন মসজিদ, ঈদগাহ ও গোরস্থান কমিটির সভাপতি আজিবুর রহমান, গোরস্থান কমিটির সভাপতি আকছেদ আলী, ক্যাশিয়ার আব্দুল আলিম আব্দুল্লাহ, আলহাজ ইদ্রিস আলী, আলহাজ আলম ফারাজী, নিজাম উদ্দিন, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুরুল ইসলাম এবং মসজিদের ইমাম মাওলানা আরিফ। এ সময় জুমার নামাজে অংশ নেওয়া বিপুল সংখ্যক মুসল্লি উপস্থিত ছিলেন।

অনুদানের চেক হাতে পেয়ে স্থানীয় মুসল্লি ও এলাকাবাসী আনন্দ প্রকাশ করেন এবং মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান। পরে জুমার নামাজ শেষে রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দেশের শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

স্থানীয়রা জানান, রাষ্ট্রপতির ঐচ্ছিক তহবিলের এ অনুদান কবরস্থানের প্রয়োজনীয় উন্নয়নকাজ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং এ উদ্যোগের ফলে এলাকার ধর্মীয় ও সামাজিক অবকাঠামো আরও সমৃদ্ধ হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy