প্রকাশ: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ৪:৩৩ পিএম (ভিজিট : ৩১)

X
জুতার কারখানায় আগুন
রাজধানীর হাজারীবাগে একটি টিনশেড জুতার কারখানায় ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে।
আজ শুক্রবার (১৭ জুলাই) বিকেলে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণের কাজ শুরু করেছে।
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, বিকেল ৩টা ৩২ মিনিটে হাজারীবাগে একটি টিনশেড জুতার কারখানায় আগুনের খবর পাওয়া যায়। তাৎক্ষণিক দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়।
বিকেল ৩টা ৩৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে কাজ শুরু করে ওই দুই ইউনিট।
এখন পর্যন্ত এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণও জানাতে পারেনি ফায়ার সার্ভিস।