রাজধানীর পুলিশ লাইন্সে মিলল কনস্টেবলের মরদেহ

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

ডেমরা পুলিশ লাইন্সের বহুতল ভবনে সাইদুল ইসলাম (২১) নামের এক পুলিশ কনস্টেবল গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ঝুলন্ত

2026-07-17T16:51:49+00:00
2026-07-17T16:51:49+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
রাজধানীর পুলিশ লাইন্সে মিলল কনস্টেবলের মরদেহ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ৪:৫১ পিএম   (ভিজিট : ৩১)
কনস্টেবল সাইদুল ইসলাম
X

কনস্টেবল সাইদুল ইসলাম

ডেমরা পুলিশ লাইন্সের বহুতল ভবনে সাইদুল ইসলাম (২১) নামের এক পুলিশ কনস্টেবল গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়েছে। 

আজ শুক্রবার (১৭ জুলাই) ভোরের দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত সাইদুল ইসলাম ফেনী সদর উপজেলার লেমুয়া উত্তর চাঁদপুর গ্রামের মো. সাদেকের ছেলে। তিনি পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

সাইদুল ইসলামের চাচা মো. সোহাগ জানান, ৯ মাস আগে পুলিশ কনস্টেবলের চাকরি পান সাইদুল। জানতে পেরেছি পারিবারিক কলহের জেরে তিনি হতাশায় ভুগছিলেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ডেমরা পুলিশ লাইন্সের ২০ তলা ভবনের ৭ম তলায় নিজরুমে সিলিং ফ্যানের সঙ্গে গলায় বিছানার চাদর পেঁচিয়ে ফাঁস দেন। 

তাৎক্ষণিক তাকে উদ্ধার করে স্থানীয় এক হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy