টঙ্গীর কুখ্যাত মাদক সম্রাজ্ঞী কারিমা মাদকসহ গ্রেফতার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুর টঙ্গীতে বিশেষ অভিযান চালিয়ে কুখ্যাত মাদক সম্রাজ্ঞী কারিমা বেগমকে (৪১) গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানার পুলিশ।বৃহস্পতিবার রাতে

2026-07-17T19:24:55+00:00
2026-07-17T19:24:55+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
টঙ্গীর কুখ্যাত মাদক সম্রাজ্ঞী কারিমা মাদকসহ গ্রেফতার
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ৭:২৪ পিএম   (ভিজিট : ১২৩)
মাদক সম্রাজ্ঞী কারিমা বেগম
X

মাদক সম্রাজ্ঞী কারিমা বেগম

গাজীপুর টঙ্গীতে বিশেষ অভিযান চালিয়ে কুখ্যাত মাদক সম্রাজ্ঞী কারিমা বেগমকে (৪১) গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানার পুলিশ।

বৃহস্পতিবার রাতে টঙ্গীর হিমারদীঘি কেরানীরটেক বস্তি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত কারিমা বেগম কেরানীরটেক এলাকার কাদির মিয়ার মেয়ে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় ওই এলাকায় অভিযান চালিয়ে পুলিশ কারিমাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত কারিমার বিরুদ্ধে টঙ্গী পূর্ব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর একাধিক মামলা ছাড়াও হত্যা চেষ্টা, চুরি, মারধর ও অন্যান্য অপরাধে মোট ছয়টি মামলা রয়েছে।

টঙ্গী পূর্ব থানার ওসি মেহেদী হাসান বলেন, টঙ্গীর মাদক সম্রাজ্ঞী কারিমাকে বৃহস্পতিবার রাতে মাদকসহ গ্রেফতার করা হয়েছে। শুক্রবার দুপুরে তাকে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy