রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪০১, মামলা ৫০

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় গত ২৪ ঘণ্টায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধবিরোধী নিয়মিত অভিযানে ৪০১ জনকে গ্রেপ্তার করেছে

2026-07-17T20:27:50+00:00
2026-07-17T20:27:50+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪০১, মামলা ৫০
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ৮:২৭ পিএম   (ভিজিট : ৩০)
প্রতীকী ছবি
X

প্রতীকী ছবি

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় গত ২৪ ঘণ্টায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধবিরোধী নিয়মিত অভিযানে ৪০১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

 এই সময়ে ডিএমপির বিভিন্ন থানায় মোট ৫০টি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার ১৭ জুলাই ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী অভিযানের এই তথ্য নিশ্চিত করেছেন। ডিএমপি জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রাজধানীর মিরপুর বিভাগ থেকে সবচেয়ে বেশি ১১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

এছাড়া গুলশান বিভাগ থেকে ৪৭ জন, রমনা বিভাগ থেকে ৪৪ জন, ওয়ারী বিভাগ থেকে ৪২ জন, মতিঝিল বিভাগ থেকে ৪১ জন, উত্তরা বিভাগ থেকে ৩৮ জন, তেজগাঁও বিভাগ থেকে ৩১ জন, লালবাগ বিভাগ থেকে ২৬ জন এবং ডিএমপির ডিবি বা গোয়েন্দা বিভাগ কর্তৃক ১৩ জনকে গ্রেপ্তার করা হয়।

অভিযানকালে গ্রেপ্তারদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদক ও বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ২৫ হাজার ১০৯ পিস ইয়াবা, ২০ কেজি ৯৫০ গ্রাম গাঁজা, ১টি ব্যাটারিচালিত অটোরিকশা, ১৫টি বাঁশের তৈরি মশাল, ৮৩টি মোবাইল ফোন, আওয়ামী লীগের স্লোগানসংবলিত একটি ব্যানার, ৫টি প্ল্যাকার্ড, ১টি হাইস গাড়ি, ১টি ল্যাপটপ, ১টি মাইক্রোবাস এবং ৬৬০০টি অবৈধ সিমকার্ড। অভিযান চলাকালে এক ভুক্তভোগীকে (ভিকটিম) অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy