পীরগাছায় ২০ মিনিটের ব্যবধানে দুই ট্রেন দুর্ঘটনায় দুই গৃহবধূর মৃত্যু

পীরগাছা (রংপুর) প্রতিনিধি

সারাবাংলা

রংপুরের পীরগাছায় প্রায় ২০ মিনিটের ব্যবধানে একই এলাকায় পৃথক দুটি ট্রেন দুর্ঘটনায় দুই গৃহবধূর মৃত্যু হয়েছে। এর মধ্যে

2026-07-17T20:41:17+00:00
2026-07-17T20:41:17+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
পীরগাছায় ২০ মিনিটের ব্যবধানে দুই ট্রেন দুর্ঘটনায় দুই গৃহবধূর মৃত্যু
পীরগাছা (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ৮:৪১ পিএম   (ভিজিট : ৬৬)
দুই গৃহবধূর মৃত্যু
X

দুই গৃহবধূর মৃত্যু

রংপুরের পীরগাছায় প্রায় ২০ মিনিটের ব্যবধানে একই এলাকায় পৃথক দুটি ট্রেন দুর্ঘটনায় দুই গৃহবধূর মৃত্যু হয়েছে। এর মধ্যে দোলনচাঁপা এক্সসপ্রেস ট্রেনের ধাক্কায় একজন এবং পদ্মরাগ ট্রেনে কাটা পড়ে অপরজন নিহত হন।

গতকাল শুক্রবার দুপুর ১২টা ১০ মিনিট থেকে সাড়ে ১২টার মধ্যে উপজেলার সদর ইউনিয়নের সুখানপুকুর এলাকায় পৃথক এ ঘটনা দুটি ঘটে।

নিহতরা হলেন উপজেলার দক্ষিণ দুধিয়াবাড়ী গ্রামের জামাল উদ্দিনের স্ত্রী রাশেদা বেগম (৪৫) এবং তাম্বুলপুর ইউনিয়নের পরাণ গ্রামের আবু তাহেরের মেয়ে আইরীন আক্তার ত্বারীন (২১)। প্রায় ছয় বছর আগে একই গ্রামের আব্দুর রউফের সঙ্গে আইরীনের বিয়ে হয়। তাদের চার বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।

পীরগাছা রেলস্টেশনের স্টেশন মাস্টার জেনারুল ইসলাম জানান, লালমনিরহাটগামী পদ্মরাগ ট্রেনটি পীরগাছা স্টেশনে ক্রসিংয়ের জন্য অপেক্ষমাণ ছিল। দুপুর ১২টা ১০ মিনিটে সান্তাহারগামী দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটি স্টেশনে প্রবেশের সময় সুখানপুকুর এলাকায় রাশেদা বেগমকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, দুপুর ১২টা ২০ মিনিটের দিকে পদ্মরাগ ট্রেনটি স্টেশন ছেড়ে আউটার সিগন্যালের দিকে পৌঁছালে আইরীন আক্তার ত্বারীন রেললাইনে শুয়ে পড়েন বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এতে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে বোনারপাড়া রেলওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

বোনারপাড়া রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সাহেব গণি বলেন, দুই মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy