পাবনার চাঞ্চল্যকর হোসেন আলী হত্যা মামলার অন্যতম আসামী হামিদ র‌্যাবের হাতে গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, পাবনা

সারাবাংলা

পাবনার চাঞ্চল্যকর হোসেন আলী ওরফে ঠাকুর হত্যা মামলার অন্যতম আসামী আব্দুল হামিদ(৪৫)কে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১২।শুক্রবার রাতে

2026-07-18T12:40:15+00:00
2026-07-18T12:40:15+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
পাবনার চাঞ্চল্যকর হোসেন আলী হত্যা মামলার অন্যতম আসামী হামিদ র‌্যাবের হাতে গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার, পাবনা
প্রকাশ: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ১২:৪০ পিএম   (ভিজিট : ২৮)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

পাবনার চাঞ্চল্যকর হোসেন আলী ওরফে ঠাকুর হত্যা মামলার অন্যতম আসামী আব্দুল হামিদ(৪৫)কে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১২। 

শুক্রবার রাতে তাকে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃত আব্দুল হামিদ পাবনা সদর উপজেলার জাফরাবাদ গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে ও হোসেন আলী হত্যা মামলার ৪ নং এজাহারভুক্ত আসামি।

র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে: কমান্ডার বিএন ওয়াহিদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের সদস্যরা র‌্যাব-৭ ও র‌্যাব সদর দপ্তরের সহযোগিতায় শুক্রবার চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানার বাংলাবাজার এলাকায় অভিযান চালিয়ে হামিদকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে বায়েজিদ থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, গত ৮ জুন,২০২৬ তারিখে পাবনার একটি মাদরাসার সামনে ছেলের সম্মুখে হোসেন আলীকে গুলি করে হত্যা করে দূর্বৃত্তরা।  





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy