প্রকাশ: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ১২:৫৭ পিএম (ভিজিট : ৪২)

X
ছবি: প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ময়লার ঝুড়ি থেকে পাওয়া যাত্রীর ফেলে যাওয়া স্বর্ণের চেইন ও নগদ টাকা ফিরিয়ে দিয়ে সততার দৃষ্টান্ত স্থাপন করেছেন স্টুয়ার্ড গার্ড মোশারফ হোসেন। তার এই মানবিক ও দায়িত্বশীল কর্মকাণ্ডে প্রশংসায় ভাসছেন তিনি।
বুধবার (১৫ জুলাই) চট্রগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী মহানগর গোধূলি ট্রেনে এই স্বর্ণের চেইন ও টাকা ফেলে যান যাত্রী।
স্টুয়ার্ড গার্ড মোশারফ হোসেন ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের কাউতলী এলাকা বাসিন্দা। তার এই সততা ও দায়িত্বশীলতার উজ্জল দৃষ্টান্তে তিনি প্রশংসায় বাসছেন। তার এই সততায় তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোষ্ট দিচ্ছেন বিভিন্ন মানুষজন।
শুক্রবার রাতে হাসিমুখে ব্রাহ্মণবাড়িয়ার রেলস্টেশনে মোশারফ হোসেন বলেন, অন্যের জিনিস আমি কেন রাখবো। এটা ফিরিয়ে দিতে পেরে আমি অনেক আনন্দিত এবং অনেক ভালো লেগেছে। চাকরি জীবনে প্রায় ২০ বছর, এই ২০ বছরে এই নিয়ে কয়েকবার যাত্রীর ফেলে যাওয়া মূল্যবান জিনিস ফিরিয়ে দিয়েছি।
তিনি আরো জানান, বুধবার রাতে আম খেয়ে আমের খোসা গুলি কেবিনের ময়লার ঝুড়িতে ফেলতে গিয়ে দেখি অনেকগুলি জর্দার কোটা একটি পলিথিনি মোড়ানো। আমি এইগুলো জর্দা মনে করে নিজের কাছে রেখে দেই। পরে আমার মোবাইলে একটি কল আসে এবং অপরপ্রান্ত থেকে বলে যে তার জিনিস হারিয়ে গেছে। তখন তার কাছ থেকে জানতে চাই কি জিনিস। সে বলে স্বর্ণের চেইন ও কিছু টাকা। তখন তাকে বলি এই সব কিছু কেবিনে নাই। পরে সে বলে পলিথিনি মুড়ানো জর্দার কোটায় চেইন ও টাকা রাখা। পরে আমার কাছে রাখা ওইসব জর্দার কোটা খুলে দেখি কোটার ভিতর প্রায় দুই ভরি ওজনের স্বর্ণের চেইন ও দুই হাজার টাকা। পরে যাত্রীকে বলি আমার কাছে আছে।
তিনি আরো বলেন, আমার শাশুড়ি জর্দা দিয়ে পান খায়। এই কোটা গুলোতে জর্দা আছে মনে করি আমি আমার শাশুড়ির জন্য রেখে দিয়েছিলাম। পরে রাতে চট্রগ্রামগামী তূর্ণা নিশীতা ট্রেন ভৈরববাজার স্টেশনে আসলে যাত্রীর স্বজনের কাছে স্বর্ণের চেইন ও টাকা বুঝিয়ে দেওয়া হয়।