প্রকাশ: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ১:১৪ পিএম (ভিজিট : ৩৯)

X
ছবি: প্রতিনিধি
আমাদের দেশ ও জাতি গঠনের ক্ষেত্রে "স্বাধীনতা থেকে বাংলা ভাষা, সবই এসেছে ছাত্রদের তাজা রক্তের বিনিময়ে" বলে ছাত্রদলের প্রোগ্রামে মন্তব্য করেছেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম।
শুক্রবার (১৭-জুলাই) বিকেলে শরীয়তপুর সদরে জুলাই শহীদদের স্বরণে শরীয়তপুর জেলা ছাত্রদল কর্তৃক আয়োজিত স্বরণ সভায় তিনি এমন মন্তব্য করেন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে এমপি সাঈদ আহমেদ আসলাম যুবসমাজকে এগিয়ে নিতে বিএনপি সরকার কর্তৃক গৃহীত ৮-দফাসহ বিভিন্ন প্রকল্পের বিষয়ে ছাত্রদল কর্মীদের সচেতন করেন। পাশাপাশি যুবসমাজ ও ছাত্রসমাজকে মাদকসহ বিভিন্ন ধরনের অন্যায় থেকে রুখতে প্রত্যেকটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ তৈরির জন্য সরকারি প্রজ্ঞাপন জারি হয়েছে বলে জানান।
সেই সাথে জুলাই শহীদদের বীরত্বের আলোচনা করে ছাত্রদলকে সকল ভুল-ত্রুটি ও ভেদাভেদ ভুলে গিয়ে সিনিয়রদের থেকে পরামর্শ নিয়ে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। একইসাথে জুলাই চেতনাকে ধারণ করে যেকোনো পরিস্থিতি মোকাবেলার জন্য ছাত্রদলকে সবসময় প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।
শরীয়তপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক এইচ এম জাকির হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সাংসদ ও বর্তমান শরীয়তপুর জেলা প্রশাসক বীর মুক্তিযোদ্ধা সরদার এ কে এম নাসির উদ্দিন কালু।
এছাড়াও শরীয়তপুর জেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক ইসহাক সরদার ও সদস্য সচিব সোহেল তালুকদারসহ জেলা বিএনপি ও তার বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।