মাগুরায় মাঠ থেকে নসিমন চালকের মরদেহ উদ্ধার

মাগুরা প্রতিনিধি

সারাবাংলা

মাগুরা সদর উপজেলার চাউলিয়া ইউনিয়নের চাঁদপুর এলাকায় ফিরোজ বিশ্বাস নামে এক নসিমন চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শনিবার ভোরে

2026-07-18T13:26:51+00:00
2026-07-18T13:26:51+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
মাগুরায় মাঠ থেকে নসিমন চালকের মরদেহ উদ্ধার
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ১:২৬ পিএম   (ভিজিট : ২৭)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

মাগুরা সদর উপজেলার চাউলিয়া ইউনিয়নের চাঁদপুর এলাকায় ফিরোজ বিশ্বাস নামে এক নসিমন চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার ভোরে এক কৃষক মাঠে কাজ করতে গিয়ে মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়দের খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। 

 স্থানীয়দের ধারণা, বিদ্যুতের খুঁটির ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে।

অন্যদিকে নিহতের পরিবারের দাবি, ফিরোজকে একটি সংঘবদ্ধ চক্র ভুল পথে পরিচালিত করেছিল। তারা ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

মাগুরা সদর থানার এসআই মো. আতাউল গনি জানান, অপমৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মাঠের মধ্যে ফিরোজ বিশ্বাসের মরদেহ পাওয়া যায়। মরদেহের পাশেই একটি বৈদ্যুতিক খুঁটি ছিল এবং সেখানে ট্রান্সফরমার খোলার কাজে ব্যবহৃত কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রান্সফরমার চুরি করতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং মাটিতে পড়ে মারা যান।

তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহের ময়নাতদন্ত করার জন্য মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে মৃত্যুর প্রকৃত কারন। সে অনুযায়ী পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy