শ্রীমঙ্গলে সংবর্ধনা ও ‘জহির আলী সংবর্ধনগ্রন্থ’-এর মোড়ক উন্মোচন

আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল

সারাবাংলা

মৌলভীবাজারের শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জহির আলী-এর গৌরবময় কর্মজীবনের অবসান উপলক্ষে সংবর্ধনা এবং

2026-07-18T13:33:18+00:00
2026-07-18T13:33:18+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
শ্রীমঙ্গলে সংবর্ধনা ও ‘জহির আলী সংবর্ধনগ্রন্থ’-এর মোড়ক উন্মোচন
আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল
প্রকাশ: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ১:৩৩ পিএম   (ভিজিট : ২৮)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জহির আলী-এর গৌরবময় কর্মজীবনের অবসান উপলক্ষে সংবর্ধনা এবং ‘মো. জহির আলী সংবর্ধনগ্রন্থ’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (১৮ জুলাই) সকালে শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত অনুষ্ঠানে সংবর্ধনা পরিষদের আহ্বায়ক নোমান আহমদ সিদ্দিকী-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা, সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মো. দিদার চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম সিদ্দিকী, শিক্ষাবিদ দ্বীপেন্দ্র ভট্টাচার্য, রোটারিয়ান অধ্যাপক অবিনাশ আচার্য, ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. সালাহউদ্দিনসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত, গীতা পাঠ ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে মো. জহির আলীর বর্ণাঢ্য কর্মজীবন ও শিক্ষা ক্ষেত্রে তাঁর অবদান তুলে ধরে আলোচনা অনুষ্ঠিত হয়।

সংবর্ধনা পরিষদের সদস্য সচিব অয়ন চৌধুরী মানপত্র পাঠ করেন। সাংবাদিক ও ‘মো. জহির আলী সংবর্ধনগ্রন্থ’-এর প্রধান সম্পাদক আতাউর রহমান কাজল স্বাগত বক্তব্য প্রদান করেন। প্রকাশিত সংবর্ধনগ্রন্থ নিয়ে আলোচনা করেন শিক্ষাবিদ দ্বীপেন্দ্র ভট্টাচার্য। পরে প্রধান অতিথি আনুষ্ঠানিকভাবে ‘মো. জহির আলী সংবর্ধনগ্রন্থ’-এর মোড়ক উন্মোচন করেন।

অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, সহকর্মী, শুভানুধ্যায়ী ও উপস্থিত সুধীজন মো. জহির আলীর কর্মনিষ্ঠা, সততা, মানবিকতা এবং শিক্ষা বিস্তারে তাঁর অনন্য অবদানের কথা স্মরণ করে আবেগঘন বক্তব্য রাখেন। 

বক্তারা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুন্দর অবসরজীবন কামনা করেন।

শেষে সংবর্ধিত অতিথি মো. জহির আলী অনুভূতি প্রকাশ করে সবার প্রতি কৃতজ্ঞতা জানান এবং দীর্ঘ কর্মজীবনে সহযোগিতার জন্য সহকর্মী, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy