পোরশায় বিএনপি নেতা মাইদুর হত্যা মামলায় আসামি বাদ দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ

পোরশা (নওগাঁ) প্রতিনিধি

সারাবাংলা

নওগাঁর পোরশায় নিতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাইদুর রহমান মেম্বার হত্যাকান্ডের মামলার আসামিদের চার্জশিট (অভিযোগপত্র) থেকে বাদ দেওয়ার

2026-07-18T13:36:56+00:00
2026-07-18T13:36:56+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
পোরশায় বিএনপি নেতা মাইদুর হত্যা মামলায় আসামি বাদ দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ
পোরশা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ১:৩৬ পিএম   (ভিজিট : ২৬)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

নওগাঁর পোরশায় নিতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাইদুর রহমান মেম্বার হত্যাকান্ডের মামলার আসামিদের চার্জশিট (অভিযোগপত্র) থেকে বাদ দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নিহতের আত্নীয় স্বজন ও বিএনপির স্থানীয় কর্মীরা। 

শুক্রবার বিকালে নিতপুরে উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের ব্যানারে আয়োজিত প্রতিবাদ বিক্ষোভে নিহত মাইদুরের আত্নীয় স্বজন ও স্থানীয় বিএনপির কিছু কর্মী অংশ গ্রহণ করেন। 

বিক্ষোভ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাইদুর মেম্বারকে নির্মমভাবে হত্যা করার ঘটনার মূল আসামিদের রাজনৈতিক উদ্দেশ্যে বা অন্যায়ভাবে পুলিশের চার্জশিট থেকে বাদ দেওয়া হয়েছে। 

এই পক্ষপাতমূলক চার্জশিট তারা কোনোভাবেই মেনে নেবেন না। ​বক্তারা অবিলম্বে এই মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বাদ পড়া আসামিদের পুনরায় চার্জশিটে অন্তর্ভুক্ত করে দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান। অন্যথায় আগামীতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy