জুরাছড়ি দুর্গম অঞ্চলে বন্যাদুর্গতদের মাঝে ভিজিএফের চাল বিতরণ

জুরাছড়ি (রাঙামাটি) প্রতিনিধি

সারাবাংলা

রাঙামাটির জুরাছড়ি উপজেলার দুমদুম্যা ইউনিয়নে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ২শ পরিবারের মাঝে সরকারের ভিজিএফ কর্মসূচির আওতায় ১০ কেজি করে

2026-07-18T13:54:44+00:00
2026-07-18T13:56:49+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
জুরাছড়ি দুর্গম অঞ্চলে বন্যাদুর্গতদের মাঝে ভিজিএফের চাল বিতরণ
জুরাছড়ি (রাঙামাটি) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ১:৫৪ পিএম  আপডেট: ১৮.০৭.২০২৬ ১:৫৬ পিএম  (ভিজিট : ১২৩)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

রাঙামাটির জুরাছড়ি উপজেলার দুমদুম্যা ইউনিয়নে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ২শ পরিবারের মাঝে সরকারের ভিজিএফ  কর্মসূচির আওতায় ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

শনিবার (১৮ জুলাই) সকালে ইউনিয়নের বস্তিপাড়া এলাকায় ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে  আয়োজিত এ কর্মসূচিতে উপকারভোগীদের হাতে চাল তুলে দেন দুমদুম্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শান্তি রাজ চাকমা।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙামাটি সংসদ সদস্য দীপেন দেওয়ানের প্রতিনিধি ও জুরাছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাধন চাকমা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিপন জ্যোতি চাকমা এবং স্থানীয় ইউপি সদস্য কল্যাণ ময় চাকমা ও শান্তি প্রিয় চাকমা।

অনুষ্ঠানে সাধন চাকমা বলেন, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত অনেক পরিবার খাদ্যসংকটে পড়েছে। তাদের দুর্ভোগ লাঘবে সরকারের ভিজিএফ কর্মসূচির আওতায় এ খাদ্যসহায়তা বিতরণ করা হচ্ছে। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছেন।

স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, বন্যাদুর্গত মানুষের প্রয়োজন বিবেচনায় সরকারি সহায়তা কার্যক্রম পর্যায়ক্রমে অব্যাহত থাকবে, যাতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy