শেরপুরে গভীর রাতে সড়ক দুর্ঘটনা, অটোরিকশাচালকসহ নিহত ২

শেরপুর প্রতিনিধি

সারাবাংলা

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় গভীর রাতে সড়ক দুর্ঘটনায় অটোরিকশাচালক ও তার এক যাত্রীর মৃত্যু হয়েছে।শুক্রবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার

2026-07-18T14:06:06+00:00
2026-07-18T14:06:06+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
শেরপুরে গভীর রাতে সড়ক দুর্ঘটনা, অটোরিকশাচালকসহ নিহত ২
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ২:০৬ পিএম   (ভিজিট : ৩৮৩)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় গভীর রাতে সড়ক দুর্ঘটনায় অটোরিকশাচালক ও তার এক যাত্রীর মৃত্যু হয়েছে।

শুক্রবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার সন্ন্যাসীভিটা এলাকায় বাঘবেড় ইউনিয়ন পরিষদ ভবনের সামনে শেরপুর-নালিতাবাড়ী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন উপজেলার বাঘবেড় খড়িয়াপাড়া গ্রামের একদিল হোসেনের ছেলে অটোরিকশাচালক কামরুল হোসেন এবং সালেহাবাদ কৃষ্ণপট্টি এলাকার আব্দুস সাত্তারের ছেলে শহিদুল ইসলাম।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাতে ঢাকা থেকে নালিতাবাড়ী শহরে ফেরেন শহিদুল ইসলাম। সেখান থেকে অটোরিকশাচালক কামরুল হোসেনের অটোরিকশায় করে তিনি উপজেলার পাঁচগাঁও সাগরদী কৃষ্ণপট্টিতে অবস্থিত শ্বশুরবাড়ির উদ্দেশে রওনা হন। রাতের কোনো একসময় সন্ন্যাসীভিটা এলাকায় পৌঁছালে অটোরিকশাটি দুর্ঘটনার কবলে পড়ে।

শনিবার ভোরে স্থানীয় লোকজন সড়কের পাশে রাখা বালুর স্তূপের কাছে দুমড়ে-মুচড়ে যাওয়া অটোরিকশা এবং পাশে দুইজনের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন| পরে নালিতাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, দুর্ঘটনার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি| কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে| এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy