আগামীকাল নড়াইলে আসবেন এডভোকেট নিপুন রায় চৌধুরী এমপি

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

সারাবাংলা

ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক, বিএনপির নির্বাহী কমিটির সদস্য এবং জাতীয় সংসদের ৩১১ নং সংরক্ষিত মহিলা আসনের সংসদ

2026-07-18T14:30:10+00:00
2026-07-18T14:33:21+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আগামীকাল নড়াইলে আসবেন এডভোকেট নিপুন রায় চৌধুরী এমপি
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ২:৩০ পিএম  আপডেট: ১৮.০৭.২০২৬ ২:৩৩ পিএম  (ভিজিট : ৪৪)
ফাইল ছবি
X

ফাইল ছবি

ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক, বিএনপির নির্বাহী কমিটির সদস্য এবং জাতীয় সংসদের ৩১১ নং সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য এডভোকেট নিপুন রায় চৌধুরী নড়াইলে আসছেন। 

আগামীকাল রোববার (১৯ জুলাই) সকালে তিনি নড়াইল জেলা সফরে আসবেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি নেতা ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এডভোকেট ফরিদুজ্জামান ফরহাদ।  

সফরসূচি অনুযায়ী এডভোকেট নিপুন রায় চৌধুরী রোববার সকালে ঢাকাস্থ নিজ বাসভবন থেকে সড়ক পথে নড়াইলের উদ্দেশ্যে রওনা হবেন। তিনি মধুমতী সেতুর টোল প্লাজায় পৌঁছালে নড়াইল ও লোহাগড়ার বিএনপির নেতা, কর্মী ও সমর্থকরা মোটরসাইকেল শোভাযাত্রা সহকারে তাকে বরণ করে নিবেন। 

এরপর তিনি লোহাগড়ার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয় কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ গ্রহণ করবেন। পরে তিনি নড়াইল জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা কমিটির সভায় উপস্থিত থাকবেন। আইন-শৃঙ্খলা বৈঠক শেষে তিনি নড়াইল জেলা বিএনপির দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সাথে মতবিনিময় সবাই মিলিত হবেন। দুপুরে তিনি সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এডভোকেট ফরিদুজ্জামান ফরহাদের লোহাগড়ার বাসভবনে সাক্ষাৎ শেষে মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করবেন। বিকালে তিনি ঝিনাইদহের উদ্দেশ্যে নড়াইল ত্যাগ করবেন বলে জানা গেছে। 

এদিকে সংরক্ষিত মহিলা আসনের এমপি এডভোকেট নিপুন রায় চৌধুরীর নড়াইল ও লোহাগড়ায় আগমন উপলক্ষে নড়াইল ও লোহাগড়ার দলীয় নেতারা দফায় দফায় প্রস্তুুতি সভা সম্পন্ন করেছেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy