শিবপুরে সড়ক দুর্ঘটনায় দুই এইচএসসি পরীক্ষার্থী নিহত

শিবপুর (নরসিংদী) প্রতিনিধি

সারাবাংলা

নরসিংদীর শিবপুরে পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন।শনিবার (১৮ জুলাই) দুপুর ১টা ২০

2026-07-18T15:29:00+00:00
2026-07-18T15:29:00+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
শিবপুরে সড়ক দুর্ঘটনায় দুই এইচএসসি পরীক্ষার্থী নিহত
শিবপুর (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ৩:২৯ পিএম   (ভিজিট : ৪৩)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

নরসিংদীর শিবপুরে পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। 

শনিবার (১৮ জুলাই) দুপুর ১টা ২০ মিনিটের দিকে ইটাখোলা-মনোহরদী সড়কের শিবপুরের বাজনাব এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীরা হলেন- নাফিজ ও স্বাধীন। তারা দুজনেই আব্দুল মান্নান ভূঁইয়া কলেজের ছাত্র ছিলেন।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার এইচএসসি পরীক্ষা শেষে নাফিজ ও স্বাধীন মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে বাজনাব এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মুরগির গাড়ি (ঘটনার সময় গাড়ি খালি ছিল) পিকআপ ভ্যানের সাথে তাদের মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী শিক্ষার্থীর মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, পরীক্ষা শেষ করে আনন্দের সাথেই ছেলেরা বাড়ি ফিরছিল। হঠাৎ চোখের পলকে একটি পিকআপের সাথে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। ছিটকে পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। মুহূর্তের মধ্যেই পরীক্ষার আনন্দ বিষাদে রূপ নেয়।

পরীক্ষা শেষ হওয়ার পরপরই দুই মেধাবী ছাত্রের এমন আকস্মিক মৃত্যুতে পরিবার, সহপাঠী এবং আব্দুল মান্নান ভূঁইয়া কলেজে নেমে এসেছে গভীর শোকের ছায়া। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে এবং দুর্ঘটনা কবলিত যান দুটি জব্দ করে। 

শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কোহিনূর মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy