কলমাকান্দায় ১০ হাজার ফলজ ও বনজ বৃক্ষ বিতরণ কার্যক্রমের উদ্বোধন

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি

সারাবাংলা

পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন সম্প্রসারণের লক্ষ্যে নেত্রকোনার কলমাকান্দায় ১০ হাজার ফলজ ও

2026-07-18T15:42:25+00:00
2026-07-18T15:42:25+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
কলমাকান্দায় ১০ হাজার ফলজ ও বনজ বৃক্ষ বিতরণ কার্যক্রমের উদ্বোধন
কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ৩:৪২ পিএম   (ভিজিট : ৪৫)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন সম্প্রসারণের লক্ষ্যে নেত্রকোনার কলমাকান্দায় ১০ হাজার ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

শনিবার (১৮ জুলাই) দুপুরে উপজেলার নাজিরপুর ইউনিয়নের ভবানীপুর এলাকায় ‘রামপুর কুবরিকান্দা যুব উন্নয়ন কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড’-এর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে সমিতির চেয়ারম্যান নজরুল ইসলাম সাগর-এর সভাপতিত্বে এবং ব্যবস্থাপক তানজু বেগম-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলমাকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইদুর রহমান ভূঁইয়া।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লেঙ্গুড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. আব্দুল হক এবং কলমাকান্দা প্রেসক্লাবের সভাপতি শেখ শামীম।

এ সময় উপস্থিত ছিলেন সমিতির পরিচালক মিনারা বেগম, কোষাধ্যক্ষ আসমা বেগম, ব্যবস্থাপক আলপিনা বেগমসহ সমিতির সদস্যবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা বলেন, পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় ব্যাপকভাবে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রত্যেক মানুষকে অন্তত একটি করে গাছ লাগানো এবং তার পরিচর্যার মাধ্যমে সবুজ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান তারা।

আলোচনা শেষে সমিতির সদস্যদের মাঝে ১০ হাজার ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। আয়োজকরা জানান, এ কর্মসূচির মাধ্যমে এলাকার সদস্যদের মাঝে পর্যায়ক্রমে সব চারা বিতরণ করা হবে, যা পরিবেশ সংরক্ষণ ও অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy