মাদকের টাকার ভাগাভাগি নিয়ে কুষ্টিয়ায় জোড়া 'খুন'

কুষ্টিয়া জেলা প্রতিনিধি

সারাবাংলা

কুষ্টিয়ার খোকসা উপজেলায় মাদকের টাকার ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে ২ ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। এ ঘটনায় আরও

2026-07-18T15:44:56+00:00
2026-07-18T15:44:56+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
মাদকের টাকার ভাগাভাগি নিয়ে কুষ্টিয়ায় জোড়া 'খুন'
কুষ্টিয়া জেলা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ৩:৪৪ পিএম   (ভিজিট : ৬৮)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

কুষ্টিয়ার খোকসা উপজেলায় মাদকের টাকার ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে ২ ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। 

শুক্রবার (১৭ জুলাই) দিবাগত রাত একটার দিকে উপজেলার ওসমানপুর ইউনিয়নের দেবীনগর ব্রিক ফিল্ড এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তিরা হলেন- উপজেলার দেবীনগর গ্রামের ফারুক হোসেন (৪৫) ও খানপুর গ্রামের আব্দুল শেখ (২৫)। এ ঘটনায় আহত মুল্লুক মন্ডলকে (৩৫) আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে মাদক ব্যবসার টাকা ভাগাভাগি নিয়ে ২ পক্ষের মধ্যে বাগ‌বিতণ্ডা ও হাতাহাতি হয়। এর জেরে রাত একটার দিকে চিহ্নিত সন্ত্রাসী সামিরুল ইসলামের নেতৃত্বে একদল সশস্ত্র লোক স্থানীয় মাদক ব্যবসায়ী ছালিম হোসেনের বাড়িতে হামলা চালায়। হামলার বিষয়টি টের পেয়ে ছালিম পালিয়ে গেলেও তার বাড়িতে অবস্থান করা ফারুক, আব্দুল ও মুল্লুককে কুপিয়ে জখম করা হয়। 
এতে ঘটনাস্থলেই ফারুক ও আব্দুলের মৃত্যু হয়। অপর আহত ব্যক্তি মুল্লুক মন্ডলকে রক্তাক্ত ও আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা তাৎক্ষণিক চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হামলার মিশন শেষ করে শীর্ষ সন্ত্রাসী সামিরুল ইসলাম ও তার বিশাল দলবল দ্রত ঘটনাস্থল ত্যাগ করে।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন জানান, হত্যাকাণ্ডের পর রাতেই অভিযান চালিয়ে ঘটনার মূল পরিকল্পনাকারী মিন্টু চকিদার ও নূর আমিনকে গ্রেপ্তার করা হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 
ওসি আরও বলেন, মাদকের টাকা ও অভ্যন্তরীণ বিরোধের জেরে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। প্রধান অভিযুক্ত সামিরুলসহ অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে তবে এখন পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো মামলা দায়ের হয়নি।

ঘটনাটি জানার পর আজ শনিবার দুপুরে কুষ্টিয়া জেলার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শনকালে পুলিশ সুপার  ভিকটিমের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। 

পুলিশ সুপার উক্ত মামলার মূল রহস্য উদঘাটন সহ ঘটনার সাথে জড়িত আসামীদের দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় আনার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। পুলিশ সুপার আরো বলেন সমসাময়িক ঘটনার প্রেক্ষাপটে কোন ধরনের বেআইনি কর্মকান্ডে নিজেদেরকে সম্পৃক্ত না করার জন্য স্থানীয় জনতার প্রতি অনুরোধ জানান।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy