সারিয়াকান্দিতে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের সাথে এমপির মতবিনিময় ও হুইল চেয়ার, সেলাই মেশিন বিতরণ

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি

সারাবাংলা

সারিয়াকান্দি উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়েছে।আজ শনিবার (১৮ জুলাই) শনিবার

2026-07-18T15:53:11+00:00
2026-07-18T15:53:11+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সারিয়াকান্দিতে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের সাথে এমপির মতবিনিময় ও হুইল চেয়ার, সেলাই মেশিন বিতরণ
সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ৩:৫৩ পিএম   (ভিজিট : ২৭)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

সারিয়াকান্দি উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়েছে। 

আজ শনিবার (১৮ জুলাই) শনিবার সকালে উপজেলা অডিটোরিয়াম কক্ষে উপজেলা প্রশাসন এই অনুষ্ঠানের আয়োজন করে। মতবিনিময় সভায় শিক্ষকেরা নিজ নিজ বিদ্যালয়ের নানা সমস্যার কথা তুলে ধরেন। ​

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সংসদ সদস্য (এমপি) কাজী রফিকুল ইসলাম। 

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়ন ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা সরকারের অন্যতম লক্ষ্য। শিক্ষকেরা সমাজের দর্পণ। তাঁদের হাত ধরেই আগামী দিনের দক্ষ নাগরিক গড়ে উঠবে। বিদ্যালয়ের যেসব সমস্যার কথা আজ শিক্ষকেরা তুলে ধরেছেন, স্থানীয় প্রশাসন ও মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে সেগুলো দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে।’

সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ মাহতাবুবুর রহমান। 

আরও বক্তব্য রাখেন, পৌর বিএনপির সভাপতি সাহাদত  হোসেন (ছনি), সারিয়াকান্দি উপজেলা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহজাত হোসেন পল্টন, প্রকল্প কর্মকর্তা রাশেদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী তুহিন সরকার, থানার অফিসার ইনচার্জ (ওসি) আ.ফ.ম আছাদুজ্জামান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সঞ্জয় কুমার পাল। 

সভা শেষে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও দুস্হ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy