প্রকাশ: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ৪:০৯ পিএম (ভিজিট : ৫২)

X
সংগৃহীত ছবি
নানা আয়োজনের মধ্য দিয়ে নেত্রকোনা জেলার সীমান্তবর্তী দুর্গাপুর উপজেলায় সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসুচী উদ্বোধন করা হয়েছে।
শনিবার দুপুরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দুর্গাপুর উপজেলা এবং পৌর শাখায় আয়োজনে ঐতিহ্যবাহী শ্রী শ্রী দশভূজা বাড়ি মন্দিরে এই বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন দুর্গাপুর পৌরসভার সাবেক মেয়র শুভেন্দু সরকার পিন্টু।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট মানেস সাহা, সাধারণ সম্পাদক নির্মলেন্দু সরকার বাবুল, পৌর শাখার সহ সভাপতি উৎপল সাহা, সাধারণ সম্পাদক অসীম সাহা, দশভূজা বাড়ি মন্দির কমিটির সভাপতি ধীরেশ পত্রনবীশ, সাংবাদিক পত্রণবীশ, বিলু হাজং, উজ্জল দে, স্বাধীন সাহা, মদন সাহা, সুখলাল সাহা সহ আরো অনেকেই।
উদ্বোধন শেষে সাবেক মেয়র শুভেন্দু সরকার পিন্টু বলেন পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি মন্দিরে আমরা এই বৃক্ষরোপণ করব। বর্তমান সরকার ও কেন্দ্রীয় কমিটির কর্মসূচির অংশ হিসেবে আমরা এই দায়িত্ব পালন করে যাব।