বারহাট্টায় সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে প্রাণ নাশের হুমকি

বারহাট্টা (নেত্রকোনা)প্রতিনিধি

সারাবাংলা

নেত্রকোনার বারহাট্টায় থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে সংবাদ প্রকাশের পর এক সাংবাদিককে প্রাণ নাশের হুমকির ঘটনা ঘটেছে।এই ঘটনায় নিজের

2026-07-18T16:35:59+00:00
2026-07-18T16:35:59+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
বারহাট্টায় সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে প্রাণ নাশের হুমকি
বারহাট্টা (নেত্রকোনা)প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ৪:৩৫ পিএম   (ভিজিট : ২৭)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

নেত্রকোনার বারহাট্টায় থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে সংবাদ প্রকাশের পর এক সাংবাদিককে প্রাণ নাশের হুমকির ঘটনা ঘটেছে।

এই ঘটনায় নিজের নিরাপত্তার জন্য বারহাট্টা থানায় জিডি করেছেন ভুক্তভোগী সাংবাদিক ওমর আহম্মদ। তিনি দৈনিক জনবাণীর বারহাট্টা উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন এবং বারহাট্টা প্রেসক্লাবের একজন সদস্য।

জিডি সূত্রে জানা যায়,বারহাট্টার সদর ইউনিয়নের অতিথপুর গ্রামের ঝুমা আক্তার গত ১৩ জুলাই বারহাট্টা থানায় "বিয়ের আশ্বাসে শারিরীক সম্পর্ক ও অর্থ আত্মসাৎ " এমন একটি লিখিত অভিযোগ করেন।অভিযোগের বিষয়টি জানতে পেরে ভুক্তভোগী সাংবাদিক ঝুমার ভিডিও বক্তব্য সহ তার নিজের ফেইসবুক আইডিতে পোস্ট করেন। 

এতে ঝুমার অভিযোগের বিবাদী বিক্রমশ্রী গ্রামের লাদেন মিয়ার আত্মীয় পরিচয়ে সাদ্দাম তালুকদার গত ১৬ জুলাই ওমর আহম্মদকে ফোন করেন।ফোন করে হুমকিদাতা সাদ্দাম তালুকদার সাংবাদিককে বলে যে,আমার গ্রাম নিয়ে যদি কেউ বদলাম করে তাহলে থাকে গুলি করে মেরে ফেলব।সাংবাদিককে যদি বর্তমান সংসদ সাপোর্ট দেয় তবে বার্তমান সংসদকেও (আনোয়ার ডাক্তার) গুলি করে মারার হুমকি দেওয়া হয়। 

এসময় ভুক্তভোগী সাংবাদিককে আশ্লীল ভাষায় গালিগালাজ সহ আরো বিভিন্ন ধরণের হুমকি প্রদান করা হয়।

বারহাট্টা থানার অফিসার ইন চার্জ চম্পক দাম বলেন, থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে সংবাদ প্রকাশের পর একজন সাংবাদিককে প্রাণ নাশের হুমকির একটি অভিযোগ পেয়েছি।অভিযোগটি  অতি দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy