শেরপুরে আকাশলীনা পৌর উদ্যানে বৃক্ষরোপন কর্মসূচি

স্টাফ রিপোটার শেরপুর

সারাবাংলা

শেরপুর শহরে মূল প্রবেশদ্বার থেকে বের হওয়ার পথে আমনকুড়া খালের দীর্ঘদিনের আবর্জনার স্তূপ এবং শেরপুর বাসীর জন্য এক

2026-07-18T16:41:13+00:00
2026-07-18T16:41:13+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
শেরপুরে আকাশলীনা পৌর উদ্যানে বৃক্ষরোপন কর্মসূচি
স্টাফ রিপোটার শেরপুর
প্রকাশ: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ৪:৪১ পিএম   (ভিজিট : ৩৮)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

শেরপুর শহরে মূল প্রবেশদ্বার  থেকে বের হওয়ার পথে আমনকুড়া খালের দীর্ঘদিনের আবর্জনার স্তূপ এবং শেরপুর বাসীর জন্য এক বিব্রতকর ও দুঃখজনক দৃশ্য। বছরের পর বছর ধরে এটি শুধু শহরের সৌন্দর্যই নষ্ট করেনি, বরং পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্যও ছিল একটি বড় উদ্বেগের কারণ। অবশেষে সেই শেরপুর শহরে মূল প্রবেশদ্বার আবর্জনার স্তূপ পরিস্কার পরিছন্ন করে আকাশলীনা নামে পৌর উদ্যান নামে বৃক্ষরোপন করলেন শেরপুর জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার। নগরবাসীর দুর্ভোগের অবসান হতে চলেছে। শেরপুর পৌরসভার মহৎ উদ্যোগ ও বাস্তবায়নে আমনকুড়া খাল এলাকায় নির্মিত হচ্ছে শেরপুরের সর্ববৃহৎ আকাশলীনা পৌর উদ্যান'।

শনিবার (১৮ জুলাই) বৃক্ষরোপণের মাধ্যমে এই মহতী উদ্যোগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মিজ্ ফরিদা ইয়াসমিন এবং আমন্ত্রিত অতিথি ছিলেন শেরপুর জেলা পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম।

 এ সময় উপস্থিত ছিলে শেরপুর প্রেস ক্লাবের সাধারণ  ও পৌর নির্বাহী কর্মকর্তা ও  গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

শহরের একটি অপরিচ্ছন্ন ও অবহেলিত স্থান রূপ নিচ্ছে সবুজ, জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা-আকাশলীনা নামে পৌর উদ্যান। মনোরম ও দৃষ্টিনন্দন পরিবেশে। এটি শুধু শেরপুর শহরের সৌন্দর্যই বৃদ্ধি করবে না, বরং নাগরিকদের বিনোদন, সুস্থ অবসরযাপন ও পরিবার-পরিজন নিয়ে সময় কাটানোর জন্য একটি আধুনিক উন্মুক্ত স্থান হিসেবে গড়ে উঠবে।

'আকাশলীনা পৌর উদ্যান' হবে শেরপুরের নতুন পরিচয়, নতুন গর্ব এবং একটি সবুজ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ার অনন্য মাইলফলক। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy