বিএনপি সরকার কৃষি ও কৃষকের উন্নয়নে কাজ করছে-হুইপ দুলু

স্টাফ রিপোর্টার

সারাবাংলা

বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, প্রধানমন্ত্রী তারেক

2026-07-18T17:39:05+00:00
2026-07-18T17:39:05+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
বিএনপি সরকার কৃষি ও কৃষকের উন্নয়নে কাজ করছে-হুইপ দুলু
স্টাফ রিপোর্টার
প্রকাশ: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ৫:৩৯ পিএম   (ভিজিট : ২৫)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার কৃষি ও কৃষকের উন্নয়নে কাজ করছে। হুইপ দুলু বলেন, কৃষির সমৃদ্ধির জন্যে দেশব্যাপী খাল খনন কর্মসূচী বাস্তবায়ন করা হচ্ছে।

খাল খননের মাধ্যমে সেচ ব্যবস্থাকে আধুনিক ও সহজলভ্য করা হচ্ছে। ইতোমধ্যে কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করা হয়েছে। কৃষকদের কৃষি ঋণ প্রদান, প্রণোদনা প্রদানসহ বিভিন্ন সুবিধার জন্যে কৃষক কার্ড প্রবর্তন করা হয়েছে। সারাদেশে কৃষকদের সুরক্ষায় কৃষক কার্ড প্রদান করা হচ্ছে।

দুলু আরো বলেন, কৃষকরা হচ্ছেন এ দেশের অর্থনীতির প্রধান চালিকা শক্তি। তাদের ভাগ্য উন্নয়নের মাধ্যমেই দেশের উন্নয়ন সম্ভব। প্রণোদনার সার, বীজসহ বিভিন্ন উপকরণ প্রকৃত কৃষকদের মাঝেই বিতরণ করা হবে। অতীতের মতো কোন অনিয়ম বা দূর্নীতি কখনোই হবে না। শনিবার ১১টায় নাটোর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার কৃষকদের মধ্যে প্রণোদনার বিভিন্ন উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

নাটোর সদর ইউএনও আজাহার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশিষ অতিথির বক্তব্য দেন নাটোর জেলা পরিষদের প্রশাসক রহিম নেওয়াজ। 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী মিলন মিয়া, উপজেলা কৃষি অফিসার নীলিমা জাহান এবং জেলা কৃষকদলের আহ্বায়ক হাসান আলী। বিকেলে দুলু সদর উপজেলার শংকরভাগে এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু মহাবিদ্যালয়ের নতুন ভবণের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। এ সময় আয়োজিত অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ কাজী রিয়াজুল হক মোমিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। এ সময় আরো বক্তব্য রাখেন, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, সদস্য নাসিম উদ্দীন নাসিম, সদর থানা বিএনপির আহবায়ক রফিকুল ইসলাম মাষ্টার ও জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম প্রমুখ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy