৬৪ হাজার টাকা ও খেলনা নিয়ে পালিয়ে গেল ব্রাজিলভক্ত শিশু!

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

মাদারীপুরে বাবা-মায়ের সঙ্গে অভিমান করে নগদ ৬৪ হাজার টাকার বেশি অর্থ ও প্রিয় খেলনা নিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে

2026-07-18T17:41:29+00:00
2026-07-18T17:41:29+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
৬৪ হাজার টাকা ও খেলনা নিয়ে পালিয়ে গেল ব্রাজিলভক্ত শিশু!
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ৫:৪১ পিএম   (ভিজিট : ৬০)
ব্রাজিলভক্ত শিশু মাহিম
X

ব্রাজিলভক্ত শিশু মাহিম

মাদারীপুরে বাবা-মায়ের সঙ্গে অভিমান করে নগদ ৬৪ হাজার টাকার বেশি অর্থ ও প্রিয় খেলনা নিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে যায় আট বছরের এক শিশু। নিখোঁজ হওয়ার একদিন পর মাদারীপুর সদর হাসপাতাল থেকে তাকে উদ্ধার করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা।

আজ ভোররাতে পুলিশের মাধ্যমে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে উদ্ধার হওয়া অর্থসহ শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

উদ্ধার হওয়া শিশুটি সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব বাহাদুরপুর গ্রামের সুমন জমাদ্দারের ছেলে মাহিম জমাদ্দার (৮)।

জেলা হাসপাতাল ও উপজেলা আনসার-ভিডিপি কার্যালয় থেকে জানা গেছে, গত বুধবার (১৫ জুলাই) মাদারীপুরের শিরখাড়া এলাকা থেকে শিশুটি নিখোঁজ হয়। বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত ১০টার দিকে মাদারীপুর সদর হাসপাতালের বহির্বিভাগে একা ঘুরে বেড়াতে দেখে জেলা সদর হাসপাতালে দায়িত্বরত আনসার সদস্য অন্তর মিয়া। পরে তিনি বিষয়টি হাসপাতাল আনসার ক্যাম্প ইনচার্জ মোখলেসুর রহমানকে জানান। আনসার সদস্যরা শিশুটির সঙ্গে কথা বলে তাকে নিরাপদ হেফাজতে নেন।

পরে তার ব্যাগ তল্লাশি করে শিশুটির খেলনার পাশাপাশি ব্যাগে থাকা নগদ ৬৪ হাজার ১২০ টাকা উদ্ধার করা হয়। এরপর আনসার সদস্যরা হাসপাতাল কর্তৃপক্ষ ও উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা মনির হোসেনকে বিষয়টি জানান। তিনি জেলা হাসপাতালে এসে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের সহায়তায় শিশুটির বাবা ও চাচার সঙ্গে যোগাযোগ করেন। একই সঙ্গে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকেও (ওসি) বিষয়টি অবহিত করা হয়।

শিশুটির পিতা সুমন জমাদ্দার সাংবাদিকদের বলেন, ছেলেকে হারিয়ে পরিবারের সবাই পাগল হয়ে গিয়েছিলাম। হাসপাতালের আনসার সদস্যরা উদ্ধার না করলে আমার ছেলে হয়তো আরও দূরে কোথাও হারিয়ে যেত। ছেলেকে ফিরে পেয়ে আমাদের পরিবারে স্বস্তি ফিরে এসেছে।

এ বিষয়ে উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা মনির হোসেন সাংবাদিকদের বলেন, শিশুটিকে ও তার সঙ্গে থাকা অর্থ পরিবারের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে। সন্তানদের প্রতি বাবা-মাকে আরও দায়িত্বশীল হওয়ারও অনুরোধ জানাচ্ছি।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, রাতেই পরিবারের সঙ্গে যোগাযোগ করে শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy