বিরামপুরে অর্ধকোটি টাকার মাদকসহ আটক এক

বিরামপুর (প্রতিনিধি) দিনাজপুর

সারাবাংলা

দিনাজপুরের বিরামপুর উপজেলার রণগাঁও গ্রামে মাদকবিরোধী অভিযানে প্রায় ৫৮ লাখ টাকা মূল্যের ভারতীয় আমদানি নিষিদ্ধ নেশাজাতীয় ইনজেকশন ও

2026-07-18T17:54:59+00:00
2026-07-18T17:54:59+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিরামপুরে অর্ধকোটি টাকার মাদকসহ আটক এক
বিরামপুর (প্রতিনিধি) দিনাজপুর
প্রকাশ: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ৫:৫৪ পিএম   (ভিজিট : ৩২)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

দিনাজপুরের বিরামপুর উপজেলার রণগাঁও গ্রামে মাদকবিরোধী অভিযানে প্রায় ৫৮ লাখ টাকা মূল্যের ভারতীয় আমদানি নিষিদ্ধ নেশাজাতীয় ইনজেকশন ও ট্যাবলেট উদ্ধার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় রিপন হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিরামপুর থানায় সোপর্দ করা হয়।

আটক রিপন হোসেন ওই গ্রামের আব্দুস সোবহানের ছেলে। 

বিরামপুর থানা পুলিশ সূত্রে জানা যায়,১৬ জুলাই বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় উপজেলার সীমান্তবর্তী ২নং কাটলা ইউনিয়নের রনগাঁও গ্রামের নিজ বাড়ি থেকে ৫৮ লাখ টাকার মাদকসহ মাদক ব্যবসায়ী রিপনকে আটক করে থানায় সোপর্দ করে। আটককৃত আসামীকে ঘটনার দিনই দিনাজপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন।
  
মামলার বাদী দিনাজপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর এর উপ-পরিচালক মোঃ তাহমুদার রহমান এজাহারে উল্লেখ করেন, গত বৃহস্পতিবার সকালে উল্লেখিত সময়ে আসামীর রনগাও গ্রামের মাদক কারবারি রিপন হোসেন বিক্রির জন্য তার বাড়িতে রিপুল পরিমাণ মাদক মজুদ করেছেন এমন গোপন সংবাদের ভিত্তিত্বে  দিনাজপুর জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক (এসআই) তাহমুদার রহমানের নেতৃত্বে একটি দল  রণগাও গ্রামে রিপন হোসেনের বাড়িতে মাদক বিরোধী অভিযান চালিয়ে বাড়ি ঘেরাও করে। 

এ সময় জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের সদস্যদের উপস্থিতি টের পেয়ে রিপন হোসেন পালানোর চেষ্টা করলে তারা তাকে আটক করে তার দেহ ও বাড়ি তল্লাশি করেন। তল্লাশিতে রিপন হোসেনের শয়নকক্ষে খাটের পাটাতনের নিচ থেকে দুইটি প্লাস্টিকের বস্তার ভেতরে রাখা সাড়ে ৩ হাজার পিস নেশাজাতীয় কুপিজেসিক ইনজেকশন (এ্যাম্পুল) ও সাড়ে ২৫ হাজার পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল বড়ি উদ্ধার করে। বাদী উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৫৮ লাখ টাকা বলে মামলার এজাহারে উল্লেখ করেছেন।

এ বিষয়ে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম সরকার জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের মাদকবিরোধী অভিযানে মাদকসহ আটক রিপন হোসেনের বিরুদ্ধে বিরামপুর থানায় একটি মামলা হয়েছে। আসামিকে বৃহস্পতিবার বিকেলে দিনাজপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy