তজুমদ্দিনে কৃষককে হত্যার অভিযোগে আটক ১

ভোলা প্রতিনিধি

সারাবাংলা

ভোলার তজুমদ্দিনে বসত ঘরের জমি নিয়ে বিরোধের জেরে মো. নুর ইসলাম (৫৫) নামের এক কৃষককে হত্যার অভিযোগ উঠেছে।

2026-07-18T17:58:25+00:00
2026-07-18T17:58:25+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
তজুমদ্দিনে কৃষককে হত্যার অভিযোগে আটক ১
ভোলা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ৫:৫৮ পিএম   (ভিজিট : ২১)
হত্যার অভিযোগে আটক ১
X

হত্যার অভিযোগে আটক ১

ভোলার তজুমদ্দিনে বসত ঘরের জমি নিয়ে বিরোধের জেরে মো. নুর ইসলাম (৫৫) নামের এক কৃষককে হত্যার অভিযোগ উঠেছে। নিহত নুর ইসলাম উপজেলার শম্ভুপুর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের বাদলীপুর গ্রামের বাসিন্দা। 

এ ঘটনায় নিহতের স্ত্রীর দায়ের করা মামলায় মো. আবু জাফর নামের একজনকে আটক  করা হয়েছে। আজ শনিবার (১৮ জুলাই) সকালে তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় , মো. নুর ইসলাম ও তার প্রতিবেশী মো. আবু জাফরের সাথে বসত ঘরের জমি নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছে। শনিবার সকালের দিকে কৃষক নুর ইসলাম তার বসতঘরের পাশে একটি রান্না ঘর নির্মাণ কাজ করতে গেলে প্রতিবেশী আবু জাফর তাকে বাঁধা দেয়। এ নিয়ে আবু জাফরের সাথে নুর ইসলামের বাকবিতণ্ডা এবং হাতাহাতির ঘটনা ঘটে। 

একপর্যায়ে নুর ইসলাম অসুস্থ্যবোধ করলে স্বজনরা তাকে ঘরে নিয়ে গেলে তিনি সেখানেই মারা যান। এ ঘটনার খবর পেয়ে তজুমদ্দিন থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নুর ইসলামের মরদেহ উদ্ধারের পাশাপাশি অভিযুক্ত আবু জাফরকে জিজ্ঞাসাবাদের আটক করে থানায় নিয়ে যায়। পরে নিহতের স্ত্রী আলেফা বেগম বাদী হয়ে আবু জাফর ও তার স্ত্রী মনোয়ারা বেগমকে আসামী করে তজুমদ্দিন থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 

তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান সাংবাদিকদের জানান, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় নিহতের স্ত্রীর দায়ের করা মামলায় আবু জাফর নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকেও আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy