রাজাপুরে সেনা সদস্যের বাড়িতে ডাকাতি, আহত ১

রাজাপুর (ঝালকাঠি ) প্রতিনিধি

সারাবাংলা

ঝালকাঠির রাজাপুরে আবারও অবসরপ্রাপ্ত এক সেনা সদস্যের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদের মারধরে বাড়ির মালিক

2026-07-18T18:01:31+00:00
2026-07-18T18:01:31+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাজাপুরে সেনা সদস্যের বাড়িতে ডাকাতি, আহত ১
রাজাপুর (ঝালকাঠি ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ৬:০১ পিএম   (ভিজিট : ৩৭)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

ঝালকাঠির রাজাপুরে আবারও অবসরপ্রাপ্ত এক সেনা সদস্যের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদের মারধরে বাড়ির মালিক মো. শাহ আলম চুন্নু মোল্লা গুরুতর আহত হন। 

তিনি উপজেলার গালুয়া ইউনিয়নের দক্ষিণ চাড়াখালী গুদিঘাটা এলাকার মৃত সেকেন্দার আলী মোল্লার ছেলে। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঘটনার সময় শাহ আলম চুন্নু মোল্লা, তার স্ত্রী ও মেয়ে বাড়িতে ছিলেন। রাত ৩টার দিকে একদল ডাকাত বাড়ির সামনের কেচি গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে ঘরের প্রধান দরজা ভেঙে দেশীয় অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে। এ সময় ডাকাতরা শাহ আলম চুন্নু মোল্লাকে মারধর করে এবং পরিবারের সবাইকে বেঁধে ফেলে। এরপর প্রায় আধাঘণ্টা ধরে বাড়িতে তাণ্ডব চালিয়ে ৮৭ হাজার টাকা নগদ অর্থ, ৯ ভরি স্বর্ণালঙ্কার ও অন্যান্য মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস বলেন, ‘ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy