ব্রহ্মপুত্রের ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করলেন ইসলামপুরের ইউএনও
ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ৬:০৩ পিএম (ভিজিট : ৪৭)

X
ইসলামপুরের ইউএনও
জামালপুরের ইসলামপুর উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের মোহাম্মদপুর এলাকায় ব্রহ্মপুত্র নদের তীব্র ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ্ মো. জুবায়ের।
শনিবার (১৮ জুলাই) দুপুরে তিনি সরেজমিনে ভাঙনকবলিত এলাকা ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের দুর্ভোগ ও বিভিন্ন সমস্যার বিষয়ে খোঁজখবর নেন। এ সময় তিনি জানান, ভাঙন পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে।
পরিদর্শনকালে গোয়ালেরচর ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।