প্রকাশ: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ৬:২২ পিএম আপডেট: ১৮.০৭.২০২৬ ৬:২৪ পিএম (ভিজিট : ৩০)

X
ছবি: প্রতিনিধি
মাদারীপুর জেলায় চলমান ফৌজদারী মামলার তদন্ত ও বিচার প্রক্রিয়াকে তরান্বিত করাসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে দ্রুত ন্যায় বিচার নিশ্চিত করার উদ্দেশ্য শনিবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
মাদারীপুর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইলিয়াস রহমান এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, মাদারীপুর হাইওয়ে পুলিশ সুপার এম এ আহম্মদ হুমায়ুন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট নিগার সুলতানাসহ আদালতের বিচারক, জেলা ও দায়রা জজ আদলত এবং নারী ও শিশু আদালতের পিপি, আইনজীবীর সমিতির সভাপতি, সাধারন সম্পাদক, সিভিল সার্জন এর প্রতিনিধি, অতিরিক্ত পুলিশ সুপার, পাঁচ থানার ওসিসহ বিভিন্ন দফতরের কর্মকতারা।
এ সময় বক্তরা আদালতে চলমান মামলার দ্রুত নিষ্পত্তি করার বিষয়ে সকলে একমত পোষণ করেন।
সভাপতির বক্তব্যে মাদারীপুর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইলিয়াস রহমান বলেন, মাদারীপুর জেলায় ন্যায় বিচার নিশ্চিত করতে আমরা প্রত্যেকের অবস্থান থেকে কাজ করলে বিচার কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন আনতে পারবো| তাই আমি সকল সরকারি দফতরকে অর্পিত দায়িত্ব আন্তরিকতার সাথে পালন করার আহবান জানাই।