দৌলতখানে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৬

ভোলা প্রতিনিধি

সারাবাংলা

ভোলার দৌলতখানে মাদকবিরোধী অভিযানে ৬ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা বর্তমানে দৌলতখান থানা হেফাজতে রয়েছেন।পুলিশ সূত্রে জানা

2026-07-18T18:48:51+00:00
2026-07-18T18:48:51+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
দৌলতখানে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৬
ভোলা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ৬:৪৮ পিএম   (ভিজিট : ২৫)
গ্রেপ্তার ৬
X

গ্রেপ্তার ৬

ভোলার দৌলতখানে মাদকবিরোধী অভিযানে ৬ মাদক কারবারিকে গ্রেপ্তার  করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা বর্তমানে দৌলতখান থানা হেফাজতে রয়েছেন।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১৭ জুলাই) রাতে দৌলতখান থানা পুলিশ  গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার  করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নুর সোলেমান ব্যাপারীর ছেলে মো. ইব্রাহিম, দলিল উদ্দিন খায়েরহাট গ্রামীণ ব্যাংকের নাইট গার্ড আকবর, ভবানীপুর ইউনিয়নের বাসিন্দা পারভেজ ও ইব্রাহিম, পৌরসভার বাসিন্দা বাবুল, চরখলিফা ইউনিয়নের বাসিন্দা নুর নবী।

স্থানীয়রা জানান, দৌলতখানের বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে তরুণ সমাজের একটি অংশ মাদকের ভয়াল থাবায় জড়িয়ে পড়ছে। মাদকের কারণে বাড়ছে চুরি, ছিনতাই, পারিবারিক কলহ, সামাজিক অস্থিরতা এবং নানা ধরনের অপরাধ। অনেক পরিবার তাদের সন্তানকে মাদকের করাল গ্রাস থেকে ফিরিয়ে আনতে হিমশিম খাচ্ছে। নিয়মিত মাদক অভিযান পরিচালনা না করলে চুরি, ছিনতাই, পারিবারিক কলহ, সহ নানা অপরাধ বাড়তে থাকবে।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম জানান, গ্রেফতারকৃতরা দৌলতখানে দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত বলে পুলিশের কাছে তথ্য ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার  করা হয়। আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে  আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy