পার্বতীপুরে মা-মেয়ের হত্যাকাণ্ডের বিচার দাবিতে সংবাদ সম্মেলন

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি

সারাবাংলা

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের ছোট চন্ডিপুর এলাকায় সংঘটিত মা-মেয়ের আলোচিত হত্যাকাণ্ডের বিচার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।শনিবার

2026-07-18T19:16:51+00:00
2026-07-18T19:16:51+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পার্বতীপুরে মা-মেয়ের হত্যাকাণ্ডের বিচার দাবিতে সংবাদ সম্মেলন
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ৭:১৬ পিএম   (ভিজিট : ২৯)
সংবাদ সম্মেলন
X

সংবাদ সম্মেলন

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের ছোট চন্ডিপুর এলাকায় সংঘটিত মা-মেয়ের আলোচিত হত্যাকাণ্ডের বিচার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১৮ জুলাই) দুপুরে পার্বতীপুর পৌর শহরের বালিকা বিদ্যাপিঠ বিদ্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নিহত ছবি রানী (৩৮) ও তার কিশোরী মেয়ে পল্লবী রানীর পরিবারের সদস্যরা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

লিখিত বক্তব্যে পরিবারের পক্ষ থেকে শ্রী উজ্জ্বল চন্দ্র রায় অভিযোগ করেন, নিহতের স্বামী ও তার কথিত পরকীয়ায় আসক্ত প্রেমিকা সহ আরও কয়েকজন এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। তিনি দাবি করেন, দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

এ সময় তিনি আরও বলেন, এই নৃশংস ঘটনার পর নিহতের পরিবার চরম নিরাপত্তাহীনতা ও মানসিক সংকটের মধ্যে রয়েছে। তাই অবিলম্বে জড়িতদের গ্রেপ্তার, নিরপেক্ষ তদন্ত এবং ন্যায়বিচার নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত পরিবারের সদস্যরা গণমাধ্যমকর্মীদের প্রতি ঘটনাটি গুরুত্বের সঙ্গে তুলে ধরে ন্যায়বিচার প্রতিষ্ঠায় সহযোগিতা করার আহ্বান জানান।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy