প্রকাশ: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ৮:২৭ পিএম (ভিজিট : ২৮)

X
বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ
ফুলবাড়ী কর্তৃক দিনাজপুর সদর উপজেলার সীমান্তবর্তী বড়গ্রাম এলাকায় প্রায় ৫০০ দুস্থ, হতদরিদ্র ও অসহায় নারী, পুরুষ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (১৮ জুলাই) দিনাজপুর সেক্টরের তত্ত্বাবধানে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) বড়গ্রাম বিওপির দায়িত্বপূর্ণ এলাকার বড়গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কর্মসূচির আয়োজন করে।
কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর সেক্টরের সেক্টর কমান্ডার ও উপ-মহাপরিচালক কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান, বিজিবিএম, পিবিজিএম, পিএসসি। তিনি বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান, মাদক, মানব ও অস্ত্র পাচার প্রতিরোধে বিজিবি পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। একই সঙ্গে সীমান্তবর্তী মানুষের জীবনমান উন্নয়ন ও সামাজিক কল্যাণে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করছে।
তিনি আরও বলেন, দেশের যেকোনো দুর্যোগ বা মানবিক সংকটে বিজিবি সবসময় অসহায় মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। বিজিবি মহাপরিচালকের মূলনীতি—‘বিজিবি সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক’—বাস্তবায়নে বাহিনীর সদস্যরা কাজ করে যাচ্ছেন। এ ধরনের চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কর্মসূচি সীমান্ত এলাকার মানুষের দুর্ভোগ লাঘবের পাশাপাশি স্থানীয় জনগণের সঙ্গে বিজিবির সম্পর্ক আরও দৃঢ় করবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান, পিএসসি; দিনাজপুর সেক্টরের ভারপ্রাপ্ত সিনিয়র মেডিকেল কর্মকর্তা (এসএমও) ক্যাপ্টেন এস এম মাহদী জামান, এএমসি; সহকারী পরিচালক মো. মিজানুর রহমান, পিবিজিএমএস; সহকারী পরিচালক মো. আব্দুল্যা-আল-মামুন;স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিক এবং বিজিবির অন্যান্য সদস্যরা।