জার্নালিস্ট এসোসিয়েশন পিরোজপুরের কমিটি গঠন

​পিরোজপুর প্রতিনিধি

সারাবাংলা

​পিরোজপুরের গণমাধ্যমকর্মীদের পেশাগত মানোন্নয়ন, পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং তথ্যভিত্তিক ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চার অঙ্গীকার নিয়ে নতুনভাবে পথচলা শুরু

2026-07-18T20:43:40+00:00
2026-07-18T20:43:40+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
জার্নালিস্ট এসোসিয়েশন পিরোজপুরের কমিটি গঠন
​পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ৮:৪৩ পিএম   (ভিজিট : ৩৪)
কমিটি গঠন
X

কমিটি গঠন

​পিরোজপুরের গণমাধ্যমকর্মীদের পেশাগত মানোন্নয়ন, পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং তথ্যভিত্তিক ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চার অঙ্গীকার নিয়ে নতুনভাবে পথচলা শুরু করেছে ‘জার্নালিস্ট এসোসিয়েশন পিরোজপুর’ (JAP)। 

সম্প্রতি সংগঠনের ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটি গঠন ও আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর মাধ্যমে সংগঠনটি নতুন আঙিনায় পদার্পণ করলো।

​নতুন এই কমিটিতে এস. এম. সোহেল বিল্লাহকে সভাপতি এবং এম. এ নকিব নাছরুল্লাহ - কে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

​কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি পদে নূরুল হুদা বাবু ও গাজী মজিবুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে জাকির হোসেন কাজী, সাংগঠনিক সম্পাদক পদে সাইফুল ইমদাদুল, দপ্তর সম্পাদক পদে নূরুজ্জামান খোকন, প্রচার সম্পাদক পদে ওহি-বিল্লাহ এবং কোষাধ্যক্ষ পদে মেহেদী হাসান (নয়ন)। 

এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন মুহাম্মদ নাসীর উদ্দিন, মো: আসাদুজজামান মামুন, মো: হাবিবুর রহমান, মনির হোসেন কাজী, মাইনুল হোসেন মুন্সি ও সবুজ জমাদার।

​সংগঠনের নেতৃবৃন্দ জানিয়েছেন, ‘জার্নালিস্ট এসোসিয়েশন পিরোজপুর’ কোনো গোষ্ঠী বা ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে থেকে দায়িত্বশীল সাংবাদিকতার চর্চা অব্যাহত রাখবে। পিরোজপুর জেলার সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের পেশাগত সুরক্ষা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের কাছে সঠিক তথ্য দ্রুত পৌঁছে দেওয়াই এই সংগঠনের মূল লক্ষ্য।

​সভাপতি এস. এম. সোহেল বিল্লাহ এবং সাধারণ সম্পাদক এম. এ নকিব নাছরুল্লাহ সংগঠনের কার্যক্রমে জেলার সকল স্তরের সাংবাদিক, সুধী সমাজ ও সংশ্লিষ্ট দপ্তরের সহযোগিতা ও দিকনির্দেশনা কামনা করেছেন। 

নতুন এই যাত্রার মাধ্যমে পিরোজপুরের সাংবাদিকতা অঙ্গনে পেশাদারিত্ব ও স্বচ্ছতা আরও সুদৃঢ় হবে বলে প্রত্যাশা করছেন সংগঠনের সদস্যরা।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy