কুড়িগ্রামে জুলাই শহীদ রাজীব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

কুড়িগ্রাম প্রতিনিধি

সারাবাংলা

কুড়িগ্রামের রাজারহাটে জুলাই শহীদ রাজীব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৮ জুলাই) বিকেলে রাজারহাট কামিল

2026-07-18T21:09:42+00:00
2026-07-18T21:09:42+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
কুড়িগ্রামে জুলাই শহীদ রাজীব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ৯:০৯ পিএম   (ভিজিট : ৩৮)
ফুটবল টুর্নামেন্ট
X

ফুটবল টুর্নামেন্ট

কুড়িগ্রামের রাজারহাটে জুলাই "শহীদ রাজীব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬" এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১৮ জুলাই) বিকেলে রাজারহাট কামিল মাদ্রাসা মাঠে আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় শক্তিশালী দুই দল- রাইজিং স্টারর্স রাজারহাট একাদশ ও রাজারহাট স্পোর্টস একাডেমি একাদশ।

টুর্নামেন্ট বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মোঃ আনিছুর রহমান লিটনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ। উদ্বোধক হিসেবে ছিলেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার তানজিলা তাসনিম, বিশেষ অতিথি রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোঃ মামুনুর রশিদ, উপজেলা  কৃষি কর্মকর্তা শামসুন্নাহার সাথী, উপজেলা বিএনপির আহ্বায়ক এ্যাড. মোঃ শফিকুল ইসলাম, সদস্য সচিব মোঃ সাইদুল ইসলাম এবং শহীদ রাজীবের পিতা মোঃ রেজাউল করিম সরকার

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির নজরুল ইসলাম, রমজান সিকদার, বণিক সমিতির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন লাল, যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, বিশিষ্ট ব্যবসায়ী রাহেনুল ইসলাম (টি-আর মোটরস), স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ রুবেল চৌধুরী, যুগ্ম আহ্বায়ক মোঃ খোরশেদ আলম, মোঃ মাদুস রানা, মোঃ আলী আজগর লাল, মোঃ আজিজুল হক, সদস্য মোঃ শোয়েব আহমেদ ও হাফিজুর রহমান, শামিউল ইসলাম, মোঃ নুর ইসলাম ও গোলাপ রব্বানী এবং রাজারহাট উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল পাটোয়ারী, সদস্য সচিব মিজানুর রহমান সাদ্দাম, যুগ্ম আহ্বায়ক মোন্নাফ আলী, সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ ছাত্রদলের সভাপতি সোহাগ হোসাইন ও সাধারণ সম্পাদক নিজামুল ইসলাম নাসিম, এবং মাহিন, তপন কুমার প্রমুখ।

"জেগে উঠো ফাউন্ডেশন" রাজারহাট, কুড়িগ্রাম আয়োজিত এই টুর্নামেন্টে অংশ গ্রহণকারী দলগুলোকে শুভকামনা জানান অতিথিরা। এবং খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলকে পুরস্কৃত করার কথাও জানানো হয়।

উল্লেখ্য, শহীদ রাজীবের স্মৃতিতে আয়োজিত এই ফুটবল টুর্নামেন্ট স্থানীয় যুব সমাজকে খেলাধুলায় উৎসাহিত করতে ও প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন আয়োজকরা।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy