মেহেরপুরের গাংনী সীমান্তে কুষ্টিয়া বিজিবির বৃক্ষরোপণ কর্মসূচি
গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৯ জুলাই, ২০২৬, ৩:০৪ পিএম (ভিজিট : ২৩)

X
ছবি: প্রতিনিধি
মেহেরপুরের গাংনী সীমান্তবর্তী এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে বিজিবি৷
সেক্টর সদর দপ্তর কুষ্টিয়া এবং ৪৭ ব্যাটেলিয়ান বিজিবি কুষ্টিয়ার উদ্যোগে আজ রোববার বেলা ১১ টার দিকে গাংনী উপজেলার সীমান্তবর্তী তেতুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।
এসময় দেশব্যাপী বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন ও শিক্ষার্থীদের মাঝে দুই শতাধিক বিভিন্ন ধরনের ফলদ, বনজ ও ঔষধী গাছের চারা বিতরণ করা হয়৷
অনুষ্ঠানে ছিলেন ৪৭ ব্যাটালিয়ন বিজিবি কুষ্টিয়ার সহকারি পরিচালক নুরুল হুদা৷স্থানীয় তেতুলবাড়িয়া বিজিবি ক্যাম্পের সুবেদার ইউসুফ আলীসহ এলাকার গন্যমান্য ব্যাক্তি ও বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন ৷