প্রকাশ: রোববার, ১৯ জুলাই, ২০২৬, ৩:১০ পিএম (ভিজিট : ২৭)

X
ছবি : প্রতিনিধি
জামালপুরে জুলাই স্মৃতি স্তম্ভে অগ্নিসংযোগ, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার রাতে জামালপুর জেলা ও সদর উপজেলা 'জাতীয় নাগরিক পার্টি-এনসিপি'র উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।
স্থানীয় পাঁচরাস্তা মোড় থেকে মশাল মিছিল বের হয়ে সরকারি আশেক মাহমুদ কলেজে জুলাই স্মৃতি স্তম্ভে গিয়ে শেষ হয়।
এ সময় তারা জুলাই স্মৃতি স্তম্ভে হামলা ও অগ্নিসংযোগের তীব্র নিন্দা জানান এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
মশাল মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, স্মৃতি স্তম্ভে অগ্নিসংযোগ ও নাশকতা কোনো সাধারণ ঘটনা নয়, এটি একটি পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ড। জামালপুরের শান্তি ও ঐতিহ্য বিনষ্ট করার যেকোনো অপচেষ্টা রুখে দিতে জাতীয় নাগরিক পার্টি সাধারণ জনগণকে সাথে নিয়ে মাঠে থাকবে।
সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় যুবশক্তির সহ-সভাপতি হিফজুর রহমান বকুল, এনসিপি নেতা, আমিনুল ইসলাম, শাখাওয়াত হোসেন জনি, আরাফাত হোসেন শাকিল।
কর্মসূচিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জামালপুর জেলা ও সদর উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং স্থানীয় সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।