প্রকাশ: রোববার, ১৯ জুলাই, ২০২৬, ৩:১১ পিএম (ভিজিট : ৫১)

X
ছবি : প্রতিনিধি
যশোরের শার্শায় "এম এম হাবিবুর রহমান হজ্জ গ্রুপ অফিসের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার (১৮ জুলাই ) ১১ টায় উপজেলা কমপ্লেক্স অডিটোরিয়ামে আলোচনা শেষে শার্শা সোনালী ব্যাংকের পূর্বপাশের অফিস কার্যালয় অফিসরে শুভ উদ্বোধন করা হয়।
শার্শা মাদ্রাসা শিক্ষক,কর্মচারী কল্যাণ সোসাইটি সভাপতি মাওলানা জহিরুল ইসলাম'র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা আলহাজ্ব খায়রুজ্জামান মধু,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা আমির আলহাজ্ব মাওলানা হাবিবুর রহমান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অফিস প্রতিষ্ঠানের প্রোপাইটর আলহাজ্ব মোঃ শহিদুল্লাহ,শার্শা সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমজাদ হোসেন,উপজেলা প্রেস ক্লাব শার্শার সভাপতি আহম্মেদ আলী শাহিন,উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান,সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ হজ্জে যেতে ইচ্ছুক ব্যক্তিগণ।