গাংনী উপজেলা বিএনপির দুর্ণীতি বিরোধী বিক্ষোভ মিছিল

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি

সারাবাংলা

মেহেরপুর গাংনী উপজেলা বিএনপির দূর্ণীতি বিরোধি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার বেলা ১১টার দিকে উপজেলা বিএনপির কার্যালয়

2026-07-19T15:35:14+00:00
2026-07-19T15:35:14+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
গাংনী উপজেলা বিএনপির দুর্ণীতি বিরোধী বিক্ষোভ মিছিল
গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৯ জুলাই, ২০২৬, ৩:৩৫ পিএম   (ভিজিট : ৩২)
ছবি : প্রতিনিধি
X

ছবি : প্রতিনিধি

মেহেরপুর গাংনী উপজেলা বিএনপির দূর্ণীতি বিরোধি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার বেলা ১১টার দিকে উপজেলা বিএনপির কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে উপজেলা পরিষদ শহীদ মিনারে গিয়ে সমবেত হয়। মিছিলটির নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দীন কালু।

শহীদ মিনার চত্ত্বরে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, মেহেরপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আখেরুজ্জামান, গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, পৌর বিএনপির সভাপতি মকবুল হোসেন মেঘলা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাউছার আলী, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বিপ্লব প্রমূখ।

বক্তাগন বলেন, সাম্প্রতিক সময়ে উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে ফাইলিং নামে অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে। তাছাড়া এসিল্যান্ড , কৃষি অফিসসহ সবখানে এক শ্রেণির দালাল সাধারণ জনগনের ভোগান্তি সৃষ্টি করে অর্থ আদায় করছে। ফ্যাসিস্ট আওয়ামীলীগের লোকজন আজো কৃষকদের সার নিয়ে ছিনিমিনি খেলছে। তাছাড়া স্কুল ফিডিংয়ে দেয়া হচ্ছে নিম্নমানের খাবার। অনতি বিলম্বে এসকল দূর্ণীতি বন্ধ করার আহবান জানান বক্তারা।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy