ভোলা পুলিশ লাইন্স হাসপাতালের আধুনিকায়ন উদ্বোধন

ভোলা প্রতিনিধি

সারাবাংলা

ভোলা জেলা পুলিশ লাইন্স হাসপাতালের আধুনিকায়ন ও ১০ শয্যা বিশিষ্ট এমআই সেন্টার এবং আধুনিকায়িত মেহমানখানার শুভ উদ্বোধন করা

2026-07-19T15:37:28+00:00
2026-07-19T15:37:28+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ভোলা পুলিশ লাইন্স হাসপাতালের আধুনিকায়ন উদ্বোধন
ভোলা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৯ জুলাই, ২০২৬, ৩:৩৭ পিএম   (ভিজিট : ৩০)
ছবি : প্রতিনিধি
X

ছবি : প্রতিনিধি

ভোলা জেলা পুলিশ লাইন্স হাসপাতালের আধুনিকায়ন ও ১০ শয্যা বিশিষ্ট এমআই সেন্টার এবং আধুনিকায়িত মেহমানখানার শুভ উদ্বোধন করা হয়েছে।

আজ (১৯ জুলাই ) সকাল ১০ টায় ভোলা জেলা পুলিশ লাইন্সে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আধুনিকায়িত হাসপাতাল, ১০ শয্যা বিশিষ্ট এমআই সেন্টার এবং আধুনিকায়িত মেহমানখানার শুভ উদ্বোধন করেন ভোলা জেলা পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)।

আধুনিক এমআই সেন্টারে পুরুষ পুলিশ সদস্যদের জন্য ০৮টি এবং নারী পুলিশ সদস্যদের জন্য ০২টি শয্যার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও সংক্রামক ব্যাধিতে আক্রান্ত রোগীদের জন্য পৃথক কোয়ারেন্টাইন কক্ষ স্থাপন এবং হাসপাতালের মেডিসিন স্টোরের আধুনিকায়ন করা হয়েছে। এর ফলে পুলিশ সদস্যরা আরও দ্রুত, মানসম্মত ও আধুনিক চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাবেন।

একইসঙ্গে পুলিশ কনস্টেবল থেকে পুলিশ পরিদর্শক পদমর্যাদার সদস্যদের আবাসন ও অতিথি আপ্যায়নের সুবিধা বৃদ্ধি এবং একটি পরিচ্ছন্ন, আরামদায়ক ও আধুনিক পরিবেশ নিশ্চিত করতে মেহমানখানাটির আধুনিকায়ন করা হয়েছে। এর মাধ্যমে জেলা পুলিশের কল্যাণমূলক অবকাঠামো উন্নয়নে নতুন মাত্রা সংযোজিত হয়েছে।

উদ্বোধন শেষে  পুলিশ সুপার সাংবাদিকদের বলেন, পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিত করা আমাদের অন্যতম অগ্রাধিকার। একটি সুস্থ, কর্মক্ষম ও পেশাদার পুলিশ বাহিনী গড়ে তুলতে উন্নত স্বাস্থ্যসেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই লক্ষ্যেই পুলিশ লাইন্স হাসপাতালের আধুনিকায়ন, ১০ শয্যা বিশিষ্ট এমআই সেন্টার চালু এবং প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সংযোজন করা হয়েছে। পাশাপাশি সংক্রামক রোগীদের জন্য পৃথক কোয়ারেন্টাইন কক্ষ ও আধুনিক মেডিসিন স্টোরের ব্যবস্থা করা হয়েছে। আমরা চাই, পুলিশ সদস্যরা কর্মস্থলের কাছেই দ্রুত ও মানসম্মত চিকিৎসাসেবা লাভ করুন।"

এ ছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  অতিরিক্ত পুলিশ সুপার মো. আহসানুজ্জামান, ভোলা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইব্রাহিম, লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ সহ জেলা পুলিশ লাইন্স হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও সদস্যরা।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy